Esther 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বাদশ মাসের অর্থাৎ অদর মাসের ত্রয়োদশ দিনে বাদশাহ্‌র ঐ ডিক্রি ও হুকুম কাজে পরিণত হবার সময় নিকটবর্তী হল, অর্থাৎ যেদিন ইহুদীদের দুশমনেরা তাদের উপরে প্রভুত্ব করার অপেক্ষা করেছিল, সেদিন এমন বিপরীত ঘটনা হল যে, ইহুদীরাই তাদের বিদ্বেষীদের উপরে প্রভুত্ব করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অদর মাস, মানে বারো মাসের তেরো দিনে রাজার আদেশ পালনের সময় এল। এই দিন ইহুদিদের শত্রুরা তাদের দমন করার আশা করেছিল, কিন্তু ঘটনা হল ঠিক উল্টো, ইহুদিদের যারা ঘৃণা করত ইহুদিরাই তাদের দমন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বাদশ মাসের অর্থাৎ অদর মাসের যে ত্রয়োদশ দিবসে রাজার ঐ বাক্য ও আজ্ঞা কার্য্যে পরিণত হইবার সময় নিকটবর্ত্তী হইল, অর্থাৎ যে দিন যিহূদীদের শত্রুগণ তাহাদের উপরে প্রভুত্ব করিবার অপেক্ষা করিয়াছিল, সেই দিন এমন বিপরীত ঘটনা হইল যে, যিহূদীরাই আপনাদের বিদ্বেষীদের উপরে প্রভুত্ব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বাদশ মাসের অর্থাৎ অদর মাসের যে ত্রয়োদশ দিবসে রাজার ঐ বাক্য ও আজ্ঞা কার্যে পরিণত হইবার সময় নিকটবর্তী হইল, অর্থাৎ যে দিন যিহূদীদের শত্রুগণ তাহাদের উপরে প্রভুত্ব করিবার অপেক্ষা করিয়াছিল, সেই দিন এমন বিপরীত ঘটনা হইল যে, যিহূদীরাই আপনাদের বিদ্বেষীদের উপরে প্রভুত্ব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অদর মাসের, অর্থাৎ বারো মাসের তেরো দিনের দিন রাজার আদেশ কাজে লাগাবার সময় আসল। এই দিনে যিহূদীদের শত্রুরা তাদের দমন করবার আশা করেছিল, কিন্তু ঘটনা হল উল্টা। যিহূদীদের যারা ঘৃণা করত যিহূদীরাই তাদের দমন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অদর মাসের, অর্থাৎ বারো মাসের তেরো দিনের দিন বাদশাহ্‌র হুকুম কাজে লাগাবার সময় আসল। এই দিনে ইহুদীদের শত্রুরা তাদের দমন করবার আশা করেছিল, কিন্তু ঘটনা হল উল্টা। ইহুদীদের যারা ঘৃণা করত ইহুদীরাই তাদের দমন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার ঘোষণা কার্যকরী হবার দিন বছরের দ্বাদশ মাস অদরের তেরো তারিখ এসে গেল। ইহুদীদের শত্রুরা মনে করেছিল যে তারা সেই দিনে ইহুদীদের নিজেদের আয়ত্তে নিয়ে আসবে। কিন্তু তার পরিবর্তে ইহুদীরাই শত্রুদের উপর বিজয়ী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার আগের দেওয়া আদেশ অনুযায়ী, দ্বাদশ মাসের অর্থাৎ‌ অদর মাসের 13 দিনে ইহুদীরা তাদের শত্রুদের দ্বারা আক্রান্ত হবে বলে ঠিক হয়েছিল| ঐ দিনে ইহুদীদের শত্রুরা তাদের হারিয়ে দেবার আশা করেছিল| কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেল| যে সমস্ত শত্রু তাদের ঘৃণা করতো, ইহুদীরা তাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী হয়ে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বারো মাসের, অর্থাৎ অদর মাসের তেরো দিনের র দিন রাজার আদেশ কাজে লাগাবার দিন এলো। এই দিনের ইহুদীদের শত্রুরা তাদের উপরে কর্তৃত্ব করবার আশা করেছিল, কিন্তু বিপরীত ঘটনা ঘটল। ইহুদীদের যারা ঘৃণা করত যিহূদীরাই তাদের কর্তৃত্ব করল।