Esther 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইষ্টের বললেন, যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আজকের মত আগামীকালও করার অনুমতি শূশনস্থ ইহুদীদেরকে দেওয়া হোক এবং হামনের দশ পুত্রকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গান যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তরে ইষ্টের বললেন, “মহারাজের যদি ভালো মনে হয় তবে আজকের মতো কালকেও শূশনের ইহুদিদের একই কাজ করার ফরমান দেওয়া হোক, এবং হামনের দশটি ছেলেকে ফাঁসিকাঠে ঝুলানো হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষ্টের কহিলেন, যদি রাজার ভাল বোধ হয়, তবে অদ্যকার মত কল্যও করিবার অনুমতি শূশনস্থ যিহূদিগণকে দত্ত হউক, এবং হামনের দশ পুত্রকে ফাঁশিকাষ্ঠে টাঙ্গান যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষ্টের কহিলেন, যদি রাজার ভাল বোধ হয়, তবে অদ্যকার মত কল্যও করিবার অনুমতি শূশনস্থ যিহূদিগণকে দত্ত হউক, এবং হামনের দশ পুত্রকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গান যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইষ্টের বললেন, “মহারাজের যদি ভাল মনে হয় তবে আজকের মত কালকেও একই কাজ করবার জন্য শূশনের যিহূদীদের অনুমতি দেওয়া হোক; আর হামনের দশটি ছেলেকে ফাঁসিকাঠে ঝুলানো হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইষ্টের বললেন, “মহারাজের যদি ভাল মনে হয় তবে আজকের মত কালকেও একই কাজ করবার জন্য সুসা শহরের ইহুদীদের অনুমতি দেওয়া হোক; আর হামানের দশটি ছেলেকে ফাঁসিকাঠে ঝুলানো হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্টের বললেন, মহারাজের যদি অনুগ্রহ হয় তাহলে শুশনে ইহুদীরা আজ যা করেছে আগামী কালও তাদের তাই করতে দিন। ফাঁসির মঞ্চে হামানের দশ পুত্রকে ঝুলিয়ে রাখতে আদেশ দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্টের তখন রাজাকে বললেন, “যদি রাজা চান, তাহলে শূশনে ইহুদীরা আজ যা করেছে, আগামীকালও আবার তা করবার অনুমতি দিন| প্রতিশোধ নেবার জন্য ইহুদীদের আরও একদিন অনুমতি দিন| হামনের 10 জন পুত্রের দেহ ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হোক্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উত্তরে ইষ্টের বললেন, “মহারাজের যদি ভাল মনে হয় তবে আজকের মত কালকেও একই কাজ করবার জন্য শূশনের ইহুদীদের অনুমতি দেওয়া হোক; আর হামনের দশটি ছেলেকে ফাঁসিকাঠে ঝুলানো হোক।”