Esther 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শূশনস্থ ইহুদীরা অদর মাসের চতুর্দশ দিনেও একত্র হয়ে শূশনে তিন শত লোককে হত্যা করলো, কিন্তু লুট করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শূশনের ইহুদিরা অদর মাসের চোদ্দ দিনের দিন একসঙ্গে জড়ো হয়ে সেখানে তিনশো লোককে মেরে ফেলল। কিন্তু তারা লুটের জিনিসে হাত দিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শূশনস্থ যিহূদীরা অদর মাসের চতুর্দ্দশ দিনেও একত্র হইয়া শূশনে তিন শত লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শূশনস্থ যিহূদীরা অদর মাসের চতুর্দশ দিনেও একত্র হইয়া শূশনে তিনশত লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শূশনের যিহূদীরা অদর মাসের চৌদ্দ দিনের দিন একসংগে জড়ো হয়ে সেখানে তিনশো লোককে মেরে ফেলল, কিন্তু তারা কোন লুটের জিনিষে হাত দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুসা শহরের ইহুদীরা অদর মাসের চৌদ্দ দিনের দিন একসংগে জমায়েত হয়ে সেখানে তিনশো লোককে হত্যা করল, কিন্তু তারা কোন লুটের জিনিসে হাত দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অদরের চোদ্দ তারিখে শুশনের ইহুদীরা আবার একত্র হল এবং শহরে তিন শত লোককে হত্যা করল। কিন্তু এবারে তারা লুঠপাট করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন অর্থাৎ‌ অদর মাসের 14 দিনের দিন ইহুদীরা শূশনে আরো 300 জনকে হত্যা করলো, তবে তাদের সম্পত্তি লুঠ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শূশনের ইহুদীরা অদর মাসের চৌদ্দ দিনের র দিন একসঙ্গে জড়ো হয়ে সেখানে তিনশো লোককে মেরে ফেলল, কিন্তু তারা কোনো লুটের জিনিষে হাত দিল না।