Esther 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র নানা প্রদেশ-নিবাসী অন্য সকল ইহুদীরাও একত্র হয়ে নিজ নিজ প্রাণের জন্য দণ্ডায়মান হল এবং তাদের দুশমনেরা থেকে বিশ্রাম পেল, বিদ্বেষীদের পঁচাত্তর হাজার লোককে হত্যা করলো, কিন্তু লুট করা থেকে বিরত থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর মধ্যে, রাজার রাজ্যের বাকি ইহুদিরাও নিজেদের জীবন রক্ষা করার জন্য ও তাদের শত্রুদের হাত থেকে রেহাই পাবার জন্য একসঙ্গে জড়ো হল। তারা পঁচাত্তর হাজার লোককে মেরে ফেলল। কিন্তু তারা লুটের জিনিসে হাত দিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার নানা প্রদেশ-নিবাসী অন্য সকল যিহূদীরাও একত্র হইয়া আপন আপন প্রাণের জন্য দণ্ডায়মান হইল, এবং আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইল, বিদ্বেষীদের পঁচাত্তর সহস্র লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার নানা প্রদেশ-নিবাসী অন্য সকল যিহূদীরাও একত্র হইয়া আপন আপন প্রাণের জন্য দণ্ডায়মান হইল, এবং আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইল, বিদ্বেষীদের পঁচাত্তর সহস্র লোককে বধ করিল, কিন্তু লুটে হস্তক্ষেপ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে রাজার বিভাগগুলোর বাকী যিহূদীরাও নিজেদের জীবন রক্ষা করবার জন্য ও তাদের শত্রুদের হাত থেকে রেহাই পাবার জন্য একসংগে জড়ো হল। তারা তাদের পঁচাত্তর হাজার শত্রুকে মেরে ফেলল কিন্তু কোন লুটের জিনিষে হাত দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে বাদশাহ্‌র বিভাগগুলোর বাকী ইহুদীরাও নিজেদের জীবন রক্ষা করবার জন্য ও তাদের শত্রুদের হাত থেকে রেহাই পাবার জন্য একসংগে জমায়েত হল। তারা তাদের পঁচাত্তর হাজার শত্রুকে হত্যা করল কিন্তু কোন লুটের জিনিসে হাত দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রদেশগুলিতেও ইহুদীরা সঙ্ঘবদ্ধ হল আর আত্মরক্ষার ব্যবস্থা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই সময়ে, অন্যান্য প্রদেশের ইহুদীরা তাদের নিজেদের রক্ষার জন্য শক্তি সঞ্চয় করতে একজোট হল| আক্রমণের সময় ইহুদীরা তাদের 75,000 জন শত্রুকে হত্যা করল| কিন্তু তারা তাদের শত্রুদের কোন কিছু লুঠ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর মধ্যে রাজার অন্যান্য প্রদেশের ইহুদীরাও নিজেদের জীবন রক্ষা করবার জন্য ও তাদের শত্রুদের হাত থেকে রেহাই পাবার জন্য একসঙ্গে জড়ো হল। তারা তাদের পঁচাত্তর হাজার শত্রুকে মেরে ফেলল কিন্তু কোনো লুটের জিনিষে হাত দিল না।