Esther 9:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অদর মাসের ত্রয়োদশ দিনে এই কাজ করলো এবং চতুর্দশ দিনে বিশ্রাম করে সেই দিনকে ভোজন-পান ও আনন্দের দিন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ঘটনা অদর মাসের তেরো দিনের দিন ঘটল এবং চোদ্দ দিনের দিন তারা বিশ্রাম নিল এবং সেদিনটি তারা ভোজের ও আনন্দের দিন হিসেবে পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অদর মাসের ত্রয়োদশ দিনে এই কার্য্য করিল, এবং চতুর্দ্দশ দিনে বিশ্রাম করিয়া সেই দিনকে ভোজনপান ও আনন্দের দিন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অদর মাসের ত্রয়োদশ দিনে এই কার্য করিল, এবং চতুর্দশ দিনে বিশ্রাম করিয়া সেই দিনকে ভোজনপান ও আনন্দের দিন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অদর মাসের তেরো দিনের দিন এই ঘটনা ঘটল এবং চৌদ্দ দিনের দিন তারা বিশ্রাম নিল। দিনটা তারা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অদর মাসের তেরো দিনের দিন এই ঘটনা ঘটল এবং চৌদ্দ দিনের দিন তারা বিশ্রাম নিল। দিনটা তারা মেজবানীর ও আনন্দের দিন হিসাবে পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে শত্রুরা তাদের ঘৃণা করত তাদের পঁচাত্তর হাজার লোককে তারা বধ করল। কিন্তু তারা লুঠপাট করল না। এ ঘটনা ঘটেছিল অদরের তেরো তারিখে। পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখে কোন হত্যাকাণ্ড হয়নি বরং তারা সেদিন প্রীতিভোজের আয়োজন করে উৎসব করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্যান্য প্রদেশগুলিতে এ ঘটনা ঘটেছিল অদর মাসের 13 দিনে| 14 দিনে ইহুদীরা সকলে খুশি মনে বিশ্রাম নিল এবং ঐ দিনটিকে একটি খুশির ছুটির দিন হিসেবে পালন করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অদর মাসের তেরো দিনের র দিন এই কাজ করল এবং চৌদ্দ দিনের র দিন তারা বিশ্রাম নিল। দিন টা তারা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল।