Esther 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শূশনস্থ ইহুদীরা ঐ মাসের ত্রয়োদশ ও চতুর্দশ দিনে একত্র হল এবং পঞ্চদশ দিনে বিশ্রাম করলো ও সেই দিনকে ভোজন-পান ও আনন্দের দিন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শূশনের ইহুদিরা তেরো আর চোদ্দ দিনের দিন একসঙ্গে জড়ো হয়েছিল এবং পনেরো দিনের দিন তারা বিশ্রাম নিল ও দিনটি তারা ভোজের ও আনন্দের দিন হিসেবে পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শূশনস্থ যিহূদীরা ঐ মাসের ত্রয়োদশ ও চতুর্দ্দশ দিনে একত্র হইল, এবং পঞ্চদশ দিনে বিশ্রাম করিল, ও সেই দিনকে ভোজনপান ও আনন্দের দিন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শূশনস্থ যিহূদীরা ঐ মাসের ত্রয়োদশ ও চতুর্দশ দিনে একত্র হইল, এবং পঞ্চদশ দিনে বিশ্রাম করিল, ও সেই দিনকে ভোজনপান ও আনন্দের দিন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শূশনের যিহূদীরা তেরো ও চৌদ্দ দিনের দিন একসংগে জড়ো হয়েছিল। তারপর পনেরো দিনের দিন তারা বিশ্রাম নিল এবং দিনটা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সুসা শহরের ইহুদীরা তেরো ও চৌদ্দ দিনের দিন একসংগে জমায়েত হয়েছিল। তারপর পনেরো দিনের দিন তারা বিশ্রাম নিল এবং দিনটা মেজবানীর ও আনন্দের দিন হিসাবে পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুশনের ইহুদীরা কিন্তু পনেরো তারিখে আনন্দের উৎসব করেছিল কারণ তারা তেরো ও চোদ্দ তারিখে শত্রুদের হত্যা করেছিল আর পনেরো তারিখে হত্যাকাণ্ড বন্ধ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শূশনের ইহুদীরা অদর মাসের 13 ও 14 তারিখ একত্রিত হবার পর অদর মাসের 15 তারিখ দিনটিকে খুশির ছুটির দিন হিসেবে পালন করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শূশনের ইহুদীরা তেরো ও চৌদ্দ দিনের র দিন একসঙ্গে জড়ো হয়েছিল। তারপর পনেরো দিনের র দিন তারা বিশ্রাম নিল এবং দিন টা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল।