Esther 9:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ পল্লীগ্রামের অর্থাৎ প্রাচীর-বিহীন নগরগুলোর নিবাসী ইহুদীরা অদর মাসের চতুর্দশ দিনকে আনন্দের, ভোজনপানের, সুখের ও পরস্পর খাদ্য-উপহার পাঠাবার দিন বলে মানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্যই গ্রামের ইহুদিরা অদর মাসের চোদ্দ দিনের দিন আনন্দ ও ভোজের দিন, এবং একে অপরকে উপহার দেওয়ার দিন হিসেবে পালন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ পল্লীগ্রামের অর্থাৎ প্রাচীরবিহীন নগর সমূহের নিবাসী যিহূদীরা অদর মাসের চতুর্দ্দশ দিনকে আনন্দের, ভোজন পানের, সুখের ও পরস্পর ভাগ পাঠাইবার দিন বলিয়া মানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ পল্লীগ্রামের অর্থাৎ প্রাচীরবিহীন নগরসমূহের নিবাসী যিহূদীরা অদর মাসের চতুর্দশ দিনকে আনন্দের, ভোজনপানের, সুখের ও পরস্পর ভাগ পাঠাইবার দিন বলিয়া মানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই গ্রামের যিহূদীরা, অর্থাৎ যারা দেয়াল-ছাড়া জায়গায় বাস করে তারা অদর মাসের চৌদ্দ দিনের দিনটাকে আনন্দ ও ভোজের দিন এবং একে অন্যকে খাবার পাঠাবার দিন হিসাবে পালন করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই গ্রামের ইহুদীরা, অর্থাৎ যারা দেয়াল-ছাড়া জায়গায় বাস করে তারা অদর মাসের চৌদ্দ দিনের দিনটাকে আনন্দ ও মেজবানীর দিন এবং একে অন্যকে খাবার পাঠাবার দিন হিসাবে পালন করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই গ্রামাঞ্চলের ইহুদীরা অদর মাসের চোদ্দ তারিখ আনন্দোৎসবের দিন হিসাবে পালন করে। এই দিনটিতে তারা ভোজের অনুষ্ঠান করে আর পরস্পরকে আহার্য দ্রব্য উপহার দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গ্রামেগঞ্জে ইহুদীরা অদর মাসের 14 তারিখে তারা পূরীম উৎসব উদযাপন করলো এবং দিনটিকে ছুটির দিন হিসেবে পালন করলো| ওই দিন তারা একটি ভোজসভার আয়োজন করেছিল এবং একে অপরকে উপহার দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইজন্যই গ্রামের ইহুদীরা, অর্থাৎ যারা দেয়াল ছাড়া শহরে বাস করে তারা অদর মাসের চৌদ্দ দিনের র দিন টাকে আনন্দ ও ভোজের দিন এবং একে অন্যকে খাবার পাঠাবার দিন হিসাবে পালন করে।