Esther 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদীরা যারা তাদের ধ্বংসের চেষ্টা করে তাদেরকে আক্রমণ করার জন্য বাদশাহ্ জারেক্সের সমস্ত প্রদেশে নিজ নিজ নগরে একত্র হল এবং তাদের সম্মুখে কেউ দাঁড়াতে পারল না, কেননা তাদের থেকে সমস্ত জাতির ত্রাস উৎপন্ন হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল তাদের আক্রমণ করার জন্য ইহুদিরা রাজা অহশ্বেরশের সকল রাজ্যে তাদের নিজের নিজের নগরে জড়ো হল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারলো না কারণ সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদীরা আপনাদের হিংসাচেষ্টাকারীদের উপরে হস্তক্ষেপ করিবার জন্য অহশ্বেরশ রাজার সমস্ত প্রদেশে আপন আপন নগরে একত্র হইল, এবং তাহাদের সম্মুখে কেহ দাঁড়াইতে পারিল না, কেননা তাহাদের হইতে সমস্ত জাতির ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদীরা আপনাদের বিনাশচেষ্টাকারীদের উপরে হস্তক্ষেপ করিবার জন্য অহশ্বেরশ রাজার সমস্ত প্রদেশে আপন আপন নগরে একত্র হইল, এবং তাহাদের সম্মুখে কেহ দাঁড়াইতে পারিল না, কেননা তাহাদের হইতে সমস্ত জাতির ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল তাদের আক্রমণ করবার জন্য যিহূদীরা রাজা অহশ্বেরশের সমস্ত বিভাগে তাদের নিজের নিজের শহরগুলোতে জড়ো হল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না, কারণ অন্য সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল তাদের আক্রমণ করবার জন্য ইহুদীরা বাদশাহ্ জারেক্সেসের সমস্ত বিভাগে তাদের নিজের নিজের শহরগুলোতে জমায়েত হল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না, কারণ অন্য সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাম্রাজ্যের প্রত্যেক শহরে ইহুদীরা যে সমস্ত অঞ্চলে বাস করত সেখানে যারা তাদের নিধনের ষড়যন্ত্র করেছিল তাদের আক্রমণ করার জন্য ইহুদীরা সঙ্ঘবদ্ধ হল। সর্বত্র লোকে তাদের ভয় করতে লাগল এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস পর্যন্ত হারিয়ে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অহশ্বেরশের রাজ্যের সমস্ত প্রদেশে সর্বত্র ইহুদীরা তাদের শত্রুদের আক্রমণ করার জন্য তাদের শহরে মিলিত হল| এই সম্মিলিত আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা আর কোন দলের না থাকায়, সকলে ইহুদীদের ভয় পেতে শুরু করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল তাদের আক্রমণ করবার জন্য ইহুদীরা রাজা অহশ্বেরশের সমস্ত প্রদেশে তাদের নিজের নিজের শহরগুলোতে জড়ো হল। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না, কারণ অন্য সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগলো।