Esther 9:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করলেন এবং বাদশাহ্ জারেক্সের অধীন কাছের কি দূরের সকল প্রদেশে যেসব ইহুদী থাকতো, তাদের কাছে পত্র পাঠিয়ে হুকুম করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মর্দখয় এসব ঘটনা লিখে রাখলেন এবং রাজা অহশ্বেরশের সাম্রাজ্যের দূরের কি কাছের সমস্ত রাজ্যের ইহুদিদের কাছে চিঠি লিখে পাঠালেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন, এবং অহশ্বেরশ রাজার অধীন নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে যে সকল যিহূদী থাকিত, তাহাদের কাছে পত্র পাঠাইয়া আজ্ঞা করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন, এবং অহশ্বেরশ রাজার অধীন নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে যে সকল যিহূদী থাকিত, তাহাদের কাছে পত্র পাঠাইয়া আজ্ঞা করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মর্দখয় এই সব ঘটনা লিখে রাখলেন এবং রাজা অহশ্বেরশের রাজ্যের দূরের কি কাছের সমস্ত বিভাগের যিহূদীদের কাছে চিঠি লিখে পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মর্দখয় এই সব ঘটনা লিখে রাখলেন এবং বাদশাহ্ জারেক্সেসের রাজ্যের দূরের কি কাছের সমস্ত বিভাগের ইহুদীদের কাছে চিঠি লিখে পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্দখয় এই সব ঘটনার বিবরণ লিপিবদ্ধ করার ব্যবস্থা করলেন এবং পারস্য সাম্রাজ্যের সর্বত্র সমস্ত ইহুদীদের কাছে পত্র পাঠিয়ে আদেশ দিলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মর্দখয় এসব ঘটনা লিখে রাখলো| তারপর রাজা অহশ্বেরশের রাজ্যের কাছে ও দূরের সবকটি রাজ্যের সমস্ত ইহুদীদের মর্দখয় একটি চিঠি লিখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মর্দখয় এই সব ঘটনা লিখে রাখলেন এবং রাজা অহশ্বেরশের রাজ্যের দূরের কি কাছের সমস্ত বিভাগের ইহুদীদের কাছে চিঠি লিখে পাঠালেন।