Esther 9:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ যে দুই দিন ইহুদীরা তাদের দুশমনেরা থেকে বিশ্রাম পেয়েছিল এবং যে মাসে তাদের দুঃখ সুখে ও শোক মঙ্গল-দিনে পরিণত হয়েছিল, সেই মাসের সেই দুই দিন যেন তারা ভোজন পান ও আনন্দ এবং নিজ নিজ বন্ধুর কাছে খাদ্য-উপহার ও দরিদ্রদের কাছে দান পাঠাবার দিন বলে মানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এসময় ইহুদিরা তাদের শত্রুদের হাত থেকে নিস্তার পেয়েছিল ও এই মাসে তাদের দুঃখ আনন্দে আর শোক আনন্দ অনুষ্ঠানে পরিণত হয়েছিল। তিনি তাদের লিখলেন যেন তারা সেই দিনগুলি ভোজের ও আনন্দের দিন এবং একে অন্যের কাছে খাবার পাঠাবার ও গরিবদের কাছে উপহার দেবার দিন বলে পালন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ যে দুই দিন যিহূদীরা আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইয়াছিল, এবং যে মাসে তাহাদের দুঃখ সুখে ও শোক মঙ্গল-দিনে পরিণত হইয়াছিল, সেই মাসের সেই দুই দিন যেন তাহারা ভোজনপান ও আনন্দ এবং আপন আপন বন্ধুর কাছে ভাগ ও দরিদ্রদের কাছে দান পাঠাইবার দিন বলিয়া মানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ যে দুই দিন যিহূদীরা আপনাদের শত্রুগণ হইতে বিশ্রাম পাইয়াছিল, এবং যে মাসে তাহাদের দুঃখ সুখে ও শোক মঙ্গল-দিনে পরিণত হইয়াছিল, সেই মাসের সেই দুই দিন যেন তাহারা ভোজন পান ও আনন্দ এবং আপন আপন বন্ধুর কাছে ভাগ ও দরিদ্রদের কাছে দান পাঠাইবার দিন বলিয়া মানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, এই দুই দিনে যিহূদীরা তাদের শত্রুদের হাত থেকে রেহাই পেয়েছিল এবং সেই মাসে তাদের দুঃখ ও শোক বদলে গিয়েছিল সুখে ও উৎসব পালনে। তিনি তাদের লিখলেন যেন তারা সেই দিনগুলো ভোজ ও আনন্দের দিন এবং একে অন্যের কাছে খাবার পাঠাবার ও গরীবদের কাছে উপহার দেবার দিন বলে পালন করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, এই দুই দিনে ইহুদীরা তাদের শত্রুদের হাত থেকে রেহাই পেয়েছিল এবং সেই মাসে তাদের দুঃখ ও শোক বদলে গিয়েছিল সুখে ও উৎসব পালনে। তিনি তাদের লিখলেন যেন তারা সেই দিনগুলো মেজবানী ও আনন্দের দিন এবং একে অন্যের কাছে খাবার পাঠাবার ও গরীবদের কাছে উপহার দেবার দিন বলে পালন করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই দুটি দিনে ইহুদীরা তাদের শত্রুদের নিধন করেছিল। এই মাসটিকে দুঃখ এবং হতাশার পরিবর্তে আনন্দ এবং সুখের মাসে পরিণত করা হয়েছিল। এই দিনগুলিকে তাদের ভোজ এবং নিমন্ত্রণের দিন হিসাবে পালন করার এবং উপহার স্বরূপ পরস্পর খাদ্য বিনিময় করার ও দরিদ্রদের খাদ্য বিতরণ করার আদেশ দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের ওই দিন দুটি পালন করতে বলা হল কারণ ওই দিনে ইহুদীরা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিল| তাছাড়াও, ওই মাসটি ছিল উৎসব পালনের একটি বিশেষ মাস, যেহেতু তাদের দুঃখ ও বিষাদ, আনন্দ ও খুশির উৎসবে পরিণত হয়েছিল| মর্দখয় ওই দুটি দিনকে সর্বসাধারণ ছুটির দিন হিসেবে ভোজসভার মাধ্যমে পালন করতে এবং একে অপরকে ও দীন-দাঃখীকে উপহার দিয়ে পালন করতে লিখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ হল, এই দুই দিনের ইহুদীরা তাদের শত্রুদের হাত থেকে রেহাই পেয়েছিল এবং সেই মাসে তাদের দুঃখ সুখে ও শোক মঙ্গলে পরিণত হয়েছিল। সেই মাসের সেই দুই দিন যেন তারা ভোজন পান ও আনন্দের দিন এবং একে অন্যের কাছে খাবার পাঠাবার ও গরিবদের কাছে উপহার দেবার দিন বলে পালন করে।