Esther 9:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সমস্ত ইহুদীর দুশমন অগাগীয় হম্মদাথার পুত্র যে হামন, সে ইহুদীদেরকে বিনষ্ট করার সংকল্প করেছিল, তাদেরকে মুছে ফেলবার ও বিনষ্ট করার জন্যে পূর অর্থাৎ গুলিবাঁট করেছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সমস্ত ইহুদিদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামন ইহুদিদের সর্বনাশ ও ধ্বংস করার যে ষড়যন্ত্র আর সেইজন্য সে পূর (যার অর্থ গুটিকাপাত) করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সমস্ত যিহূদীর শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র যে হামন, সে যিহূদীদিগকে বিনষ্ট করিবার সঙ্কল্প করিয়াছিল, তাহাদিগকে লুপ্ত ও বিনষ্ট করিবার নিমিত্তে পূর অর্থাৎ গুলিবাঁট করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সমস্ত যিহূদীর শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র যে হামন, সে যিহূদীদিগকে বিনষ্ট করিবার সংকল্প করিয়াছিল, তাহাদিগকে লুপ্ত ও বিনষ্ট করিবার নিমিত্তে পূর অর্থাৎ গুলিবাঁট করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, সমস্ত যিহূদীদের শত্রু অগাগীয় হম্মাদাথার ছেলে হামন যিহূদীদের ধ্বংস ও চুরমার করবার এবং একেবারে শেষ করে দেবার ষড়যন্ত্র করেছিল আর সেইজন্য সে পূর, অর্থাৎ গুলিবাঁট করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, সমস্ত ইহুদীদের শত্রু অগাগীয় হম্মাদাথার ছেলে হামান ইহুদীদের ধ্বংস ও চুরমার করবার এবং একেবারে শেষ করে দেবার ষড়যন্ত্র করেছিল আর সেইজন্য সে পূর, অর্থাৎ গুলিবাঁট করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অগাগ বংশের হম্মদাথার পুত্র এবং ইহুদীদের শত্রু হামান ইহুদীদের ধ্বংস করার জন্য পাশার দান ফেলে দিন নির্ধারণ করে তাদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পাত্র হামন ইহুদীদের ধ্বংস করার জন্য একটি দিন বেছেছিলেন| তিনি ইহুদী নিধনের জন্য দিনটি বেছে ছিলেন ঘুঁটি চেলে| (সে সময়ে ঘুঁটি কে বলা হোত “পূর” তাই ছুটির দিনটির নাম দেওয়া হয়েছিল “পূরীম|”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ হল, সমস্ত ইহুদীদের শত্রু অগাগীয় হম্মাদাথার ছেলে হামন ইহুদীদের বিনষ্ট করার সংকল্প করেছিল তাদের লুপ্ত ও ধ্বংস করবার জন্য পূর অর্থাৎ গুলিবাঁট করেছিল।