Esther 9:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাদশাহ্‌র সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হলে তিনি এই হুকুম-পত্র দিলেন, হামন ইহুদীদের বিরুদ্ধে যে কুসংকল্প করেছিল, তা তারই মাথায় বর্তুক; লোকে তাকে ও তার পুত্রদেরকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গিয়ে দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন সেই ষড়যন্ত্রের কথা রাজা জানতে পারলেন, তখন তিনি লিখিত আদেশ দিয়েছিলেন যেন ইহুদিদের বিরুদ্ধে হামন যে মন্দ ফন্দি এঁটেছে তা তার নিজের মাথাতেই পড়ে এবং তাকে ও তার ছেলেদের ফাঁসিকাঠে ঝুলানো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু রাজার সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হইলে তিনি এই আজ্ঞাপত্র দিলেন, হামন যিহূদীদের বিরুদ্ধে যে কুসঙ্কল্প করিয়াছিল, তাহা তাহারই মস্তকে বর্ত্তুক; লোকে তাহাকে ও তাহার পুত্রগণকে ফাঁশিকাষ্ঠে টাঙ্গাইয়া দিউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু রাজার সাক্ষাতে সেই বিষয় উপস্থিত হইলে তিনি এই আজ্ঞাপত্র দিলেন, হামন যিহূদীদের বিরুদ্ধে যে কুসংকল্প করিয়াছিল, তাহা তাহারই মস্তকে বর্তুক; লোকে তাহাকে ও তাহার পুত্রগণকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গাইয়া দিউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হামনের ষড়যন্ত্র যখন রাজার কানে গিয়েছিল তখন তিনি লিখিত আদেশ দিয়েছিলেন যেন যিহূদীদের বিরুদ্ধে হামন যে মন্দ ফন্দি এঁটেছে তা তার নিজের মাথাতেই পড়ে এবং তাকে এবং তার ছেলেদের ফাঁসিকাঠে ঝুলানো হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হামানের ষড়যন্ত্র যখন বাদশাহ্‌র কানে গিয়েছিল তখন তিনি লিখিত হুকুম দিয়েছিলেন যেন ইহুদীদের বিরুদ্ধে হামান যে খারাপ ফন্দি এঁটেছে তা তার নিজের মাথাতেই পড়ে এবং তাকে এবং তার ছেলেদের ফাঁসিকাঠে ঝুলানো হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাণী ইষ্টের রাজাকে এই কথা জানালে রাজা এই আদেশ জারী করেছিলেন যার ফলে যে পরিণতি হামান ইহুদীদের জন্য নির্দিষ্ট করেছিলেন সেই পরিণতি হামানেরই ভাগ্যে ঘটেছিল। তাঁর এবং তাঁর পুত্রদের ফাঁসি দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হামন এসব চক্রান্ত করেছিলেন কিন্তু রাণী ইষ্টের গিয়ে রাজার সঙ্গে কথা বলার পর রাজা নতুন নির্দেশ দিলেন| যার ফলে শুধু যে হামনের পরিকল্পিত চক্রান্ত নষ্ট হল তাই নয়, তার পরিবারেও অমঙ্গলের ছায়া নেমে এলো| হামন ও তার সন্তানদের ফাঁসি হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাজার সামনে সেই বিষয় উপস্থিত হলে তখন তিনি লিখিত আদেশ দিয়েছিলেন যেন ইহুদীদের বিরুদ্ধে হামন যে মন্দ ফন্দি এঁটেছে তা তার নিজের মাথাতেই পড়ে এবং তাকে এবং তার ছেলেদের ফাঁসিকাঠে ঝুলানো হয়।