Esther 9:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য পূর (গুলিবাঁট) নাম অনুসারে সেই দুই দিনের নাম পূরীম হল। অতএব সেই পত্রের সকল কথার দরুন এবং সেই বিষয়ে তারা যা দেখেছিল ও তাদের প্রতি তা ঘটেছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(সেইজন্য পূর কথাটি থেকে এই দিনগুলিকে বলা হয় পূরীম) সেই চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তাদের প্রতি যা ঘটেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তজ্জন্য পূর [গুলিবাঁট] নামানুসারে সেই দুই দিনের নাম পূরীম হইল। অতএব সেই পত্রের সকল কথা প্রযুক্ত, এবং সেই বিষয়ে তাহারা যাহা দেখিয়াছিল, ও তাহাদের প্রতি যাহা ঘটিয়াছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তজ্জন্য পূর [গুলিবাঁট] নামানুসারে সেই দুই দিনের নাম পূরীম হইল। অতএব সেই পত্রের সকল কথা প্রযুক্ত, এবং সেই বিষয়ে তাহারা যাহা দেখিয়াছিল, ও তাহাদের প্রতি তাহা ঘটিয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই “পূর” কথাটা থেকে এই দিনগুলোকে বলা হয় “পূরীম।” সেই চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তাদের প্রতি যা ঘটেছিল সেইজন্য যিহূদীরা ঠিক করেছিল যে, তারা একটা নিয়ম প্রতিষ্ঠা করবে। তারা এবং তাদের বংশধরেরা এবং যারা যিহূদী হয়ে গিয়েছিল তারা সকলে সেই চিঠির নির্দেশ ও নির্দিষ্ট সময় অনুসারে প্রতি বছর এই দিন দু’টা অবশ্যই পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই “পূর” কথাটা থেকে এই দিনগুলোকে বলা হয় “পূরীম।” সেই চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তাদের প্রতি যা ঘটেছিল সেইজন্য ইহুদীরা ঠিক করেছিল যে, তারা একটা নিয়ম প্রতিষ্ঠা করবে। তারা এবং তাদের বংশধরেরা এবং যারা ইহুদী হয়ে গিয়েছিল তারা সকলে সেই চিঠির নির্দেশ ও নির্দিষ্ট সময় অনুসারে প্রতি বছর এই দিন দু’টা অবশ্যই পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্যই (পূর অর্থাৎ পাশার দান ফেলা) এই অর্থে এই উৎসবের নাম “পূরীম’’ দেওয়া হয়েছিল। মর্দখয়ের পত্রের দরুণ আর ইহুদীদের প্রতি যা যা ঘটেছিল তার জন্যই এই নাম দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসময়ে অক্ষকে বলা হত “পূরীম|” তাই এই ছুটির দিনটিকে বলা হোত “পূরীম|” সে কারণেই মর্দখযের নির্দেশ মেনে সেই থেকে ইহুদীরা প্রতি বছর এই দুটি দিন উদযাপন করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্যই “পূর” [গুলিবাঁট] কথাটা থেকে সেই দুই দিনের র নাম পূরীম হল সেই চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তাদের প্রতি যা ঘটেছিল সেইজন্য ইহুদীরা ঠিক করেছিল যে, তারা একটা নিয়ম প্রতিষ্ঠা করবে।