Esther 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রদেশগুলোর কর্মকর্তারা, প্রদেশপাল, শাসনকর্তারা ও রাজ-কর্মকর্তারা সকলে ইহুদীদের সাহায্য করলেন, কারণ মর্দখয় থেকে তাঁদের ত্রাস উৎপন্ন হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকল রাজ্যের অভিজাত লোকেরা, শাসনকর্তারা, কর্মকর্তারা এবং রাজার কর্মকর্তারা ইহুদিদের সাহায্য করলেন, কারণ মর্দখয়ের ভয় তাদের গ্রাস করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রদেশ সকলের প্রধানবর্গ, ক্ষিতিপাল, দেশাধ্যক্ষগণ ও রাজকর্ম্মচারিগণ সকলে যিহূদীদের সাহায্য করিলেন, কারণ মর্দখয় হইতে তাঁহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রদেশ সকলের প্রধানবর্গ, ক্ষিতিপাল, দেশাধ্যক্ষগণ ও রাজকর্মচারিগণ সকলে যিহূদীদের সাহায্য করিলেন, কারণ মর্দখয় হইতে তাঁহাদের ত্রাস উৎপন্ন হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিভাগগুলোর সমস্ত উঁচু পদের কর্মচারীরা, প্রদেশের ও বিভাগের শাসনকর্তারা এবং রাজার অন্যান্য কর্মচারীরা যিহূদীদের সাহায্য করতে লাগলেন, কারণ তাঁরা মর্দখয়কে ভয় করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিভাগগুলোর সমস্ত উঁচু পদের কর্মচারীরা, প্রদেশের ও বিভাগের শাসনকর্তারা এবং বাদশাহ্‌র অন্যান্য কর্মচারীরা ইহুদীদের সাহায্য করতে লাগলেন, কারণ তাঁরা মর্দখয়কে ভয় করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রকৃতপক্ষে সমস্ত প্রাদেশিক রাজকর্মচারীরা, রাজ্যপালেরা প্রশাসকরা এবং রাজার প্রতিনিধিরা মর্ধখয়কে ভয় করত বলে ইহুদীদেরই সাহায্য করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি প্রদেশের রাজকর্মচারী, প্রশাসক ও নেতারা ইহুদীদের সাহায্য করতে লাগলো| এই সব গণ্যমান্য ব্যক্তিরা মর্দখয়ের ভয়ে ইহুদীদের সাহায্য করছিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিভাগগুলোর সমস্ত উঁচু পদের কর্মচারীরা, দেশের ও প্রদেশের শাসনকর্তারা এবং রাজার অন্যান্য কর্মচারীরা ইহুদীদের সাহায্য করতে লাগলেন, কারণ তাঁরা মর্দখয়ের জন্য ত্রাসযুক্ত হয়েছিলেন।