Esther 9:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ জারেক্সের অধিকৃত এক শত সাতাশ প্রদেশে সমস্ত ইহুদীর কাছে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠিয়ে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহশ্বেরশের সাম্রাজ্যের 127-টি রাজ্যের সমস্ত ইহুদিদের কাছে মঙ্গলকামনা ও প্রতিশ্রুতির কথা চিঠিতে লিখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অহশ্বেরশ রাজার অধিকারস্থ এক শত সাতাইশ প্রদেশে সমস্ত যিহূদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অহশ্বেরশ রাজার অধিকারস্থ একশত সাতাইশ প্রদেশে সমস্ত যিহূদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহশ্বেরশের রাজ্যের একশো সাতাশটা বিভাগের সমস্ত যিহূদীদের কাছে মর্দখয় শান্তি ও নিরাপত্তার কথা লেখা চিঠি পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জারেক্সেসের রাজ্যের একশো সাতাশটা বিভাগের সমস্ত ইহুদীদের কাছে মর্দখয় শান্তি ও নিরাপত্তার কথা লেখা চিঠি পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য সাম্রাজ্যের একশো সাতাশটি প্রদেশে এই পত্রের অনুলিপি (কপি) পাঠানো হল। তাতে ইহুদীদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মর্দখয় চিঠিটি রাজা অহশ্বেরশের রাজত্বের 127 টি প্রদেশের সমস্ত ইহুদীদের পাঠিয়ে দেন| মর্দখয় লোকদের বলেন, ছুটির দিনটি শান্তি আনবে এবং লোকদের একে অপরকে বিশ্বাস করতে সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অহশ্বেরশ রাজার রাজ্যের একশো সাতাশটা প্রদেশের সমস্ত ইহুদীদের কাছে মর্দখয় শান্তি ও সত্যের কথা লেখা চিঠি পাঠিয়ে দিলেন।