Esther 9:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মর্দখয় রাজপ্রাসাদের মধ্যে মহান ছিলেন ও তাঁর যশ প্রদেশগুলোতে ব্যাপ্ত হল, বস্তুত সেই মর্দখয় উওরোত্তর মহান হয়ে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মর্দখয় রাজবাড়িতে বিশিষ্ট হয়ে উঠলেন; তাঁর সুনাম সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ল এবং তিনি দিনে দিনে ক্ষমতাশালী হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মর্দখয় রাজবাটীর মধ্যে মহান্‌ ছিলেন, ও তাঁহার যশ সকল প্রদেশে ব্যাপ্ত হইল, বস্তুতঃ সেই মর্দখয় উত্তরোত্তর মহান্‌ হইয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মর্দখয় রাজবাটীর মধ্যে মহান ছিলেন, ও তাঁহার যশ সকল প্রদেশে ব্যাপ্ত হইল, বস্তুতঃ সেই মর্দখয় উত্তরোত্তর মহান হইয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মর্দখয় রাজবাড়ীর মধ্যে প্রধান হয়ে উঠলেন; তাঁর সুনাম বিভাগগুলোর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল এবং তিনি দিনে দিনে শক্তিশালী হয়ে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মর্দখয় রাজবাড়ীর মধ্যে প্রধান হয়ে উঠলেন; তাঁর সুনাম বিভাগগুলোর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল এবং তিনি দিনে দিনে শক্তিশালী হয়ে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র সাম্রাজ্যে এ কথা ভালভাবে জানা ছিল যে রাজপ্রাসাদে এখন মর্দখয় একজন শক্তিধর ব্যক্তি এবং তিনি আরও শক্তিশালী হয় উঠছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ মর্দখয় ইতিমধ্যে রাজপ্রাসাদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন| প্রত্যেকটি প্রদেশে সকলে মর্দখযের নাম ও তাঁর ক্ষমতার কথা জানতো| এবং মর্দখয়ের ক্ষমতা এমশঃ বেড়েই চলছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মর্দখয় রাজবাড়ীর মধ্যে প্রধান হয়ে উঠেছিলেন; তাঁর সুনাম বিভাগগুলোর সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল এবং মর্দখয় দিনের দিনের শক্তিশালী হয়ে উঠলেন।