Esther 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইহুদীরা তাদের সমস্ত দুশমনকে তলোয়ারের আঘাতে সংহার ও বিনাশ করলো; তারা তাদের বিদ্বেষীদের প্রতি যা ইচ্ছা তা-ই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইহুদিরা তাদের শত্রুদের তরোয়াল দিয়ে হত্যা ও ধ্বংস করল এবং যারা তাদের ঘৃণা করত তাদের প্রতি তারা যা ইচ্ছা তাই করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদীরা আপনাদের সমস্ত শত্রুকে খড়্‌গাঘাত, সংহার ও বিনাশ করিল; তাহারা তাহাদের বিদ্বেষীদের প্রতি যাহা ইচ্ছা তাহাই করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদীরা আপনাদের সমস্ত শত্রুকে খড়্‌গাঘাত, সংহার ও বিনাশ করিল; তাহারা তাহাদের বিদ্বেষীদের প্রতি যাহা ইচ্ছা তাহাই করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদীরা তাদের সব শত্রুদের ধ্বংস করতে, মেরে ফেলতে ও একেবারে শেষ করে দিতে লাগল এবং যারা তাদের ঘৃণা করত তাদের উপর যা খুশী তা-ই করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদীরা তাদের সব শত্রুদের ধ্বংস করতে, হত্যা করতে ও একেবারে শেষ করে দিতে লাগল এবং যারা তাদের ঘৃণা করত তাদের উপর যা খুশী তা-ই করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইহুদীরা সেদিন তাদের শত্রুদের যথেচ্ছ আক্রমণ করে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীরা তাদের সমস্ত শত্রুদের পরাজিত করলো| যেসব লোকেরা তাদের ঘৃণা করতো তারা তাদের সঙ্গে যা খুশি তাই করলো| অনেককে তলোয়ার দিয়ে হত্যাও করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইহুদীরা তাদের সব শত্রুদের তরোয়াল দিয়ে আঘাত করে, মেরে ফেলতে ও একেবারে শেষ করে দিতে লাগল এবং যারা তাদের ঘৃণা করত তাদের উপর যা খুশী তাই করতে লাগল।