Exodus 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা তাদের সঙ্গে কৌশলপূর্ণ আচরণ করি। অন্যথায় তারা বেড়ে উঠবে এবং যুদ্ধ উপস্থিত হলে তারাও দুশমনদের পক্ষে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই দেশ থেকে চলে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসো, আমরা তাদের প্রতি প্রজ্ঞাপূর্বক ব্যবহার করি, তা না হলে তারা এর চেয়েও বেশি সংখ্যক হয়ে যাবে এবং, যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তারা আমাদের শত্রুদের সাথে যোগ দেবে, আমাদের বিরুদ্ধে লড়াই করবে ও দেশ ছেড়ে চলে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্ব্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া উঠে, এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে, এবং এ দেশ হইতে প্রস্থান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা তাহাদের সহিত বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া উঠে, এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে, এবং এই দেশ হইতে প্রস্থান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সংখ্যা যেন আর বাড়তে না পারে সেইজন্য এস, আমরা তাদের সংগে কৌশল খাটিয়ে চলি; তা না হলে যুদ্ধের সময়ে তারা হয়তো আমাদের শত্রুদের সংগে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পরে দেশ ছেড়ে চলে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সংখ্যা যেন আর বাড়তে না পারে সেইজন্য এস, আমরা তাদের সংগে কৌশল খাটিয়ে চলি; তা না হলে যুদ্ধের সময়ে তারা হয়তো আমাদের শত্রুদের সংগে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পরে দেশ ছেড়ে চলে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সম্পর্কে আমরা যদি সতর্ক ব্যবস্থা অবলম্বন না করি তাহলে তারা আরও বেড়ে উঠবে এবং যুদ্ধের সময় শত্রুপক্ষে যোগদান করে আমাদেরই বিরুদ্ধে যুদ্ধ করবে আর এদেশ পরিত্যাগ করে চলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের শক্তিবৃদ্ধি বন্ধ করবার জন্য আমাদের কিছু একটা চতুরতার সাহায্য নিতেই হবে| কারণ, এখন যদি যুদ্ধ লাগে তাহলে ওরা আমাদের পরাজিত করবার জন্য ও আমাদের দেশ থেকে বার করে দেবার জন্য আমাদের শত্রুদের সঙ্গে হাত মেলাতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, আমরা তাদের সঙ্গে বুদ্ধির সঙ্গে ব্যবহার করি, নাহলে তারা বৃদ্ধি পাবে এবং যুদ্ধের দিন তারাও শত্রুদের দলে যোগ দিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করে এবং এই দেশ থেকে চলে যায়।”