Exodus 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব কঠিন পরিশ্রম দ্বারা তাদেরকে জুলুম করার জন্য তারা তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করলো। তারা ফেরাউনের জন্য ভাণ্ডার নগর পিথোম ও রামিষেষ নামে দু’টি নগর নির্মাণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা বাধ্যতামূলকভাবে পরিশ্রম করিয়ে ইস্রায়েলীদের নিগৃহীত করার জন্য তাদের উপর কড়া তত্ত্বাবধায়কদের নিযুক্ত করে দিল, এবং তারা ফরৌণের জন্য ভাণ্ডার-নগরীরূপে পিথোম ও রামিষেষ গেঁথে তুলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিগকে দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্য্যশাসকদিগকে নিযুক্ত করিল। আর উহারা ফরৌণের নিমিত্ত ভাণ্ডারের নগর পিথোম ও রামিষেষ গাঁথিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিগকে দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্যশাসকদিগকে নিযুক্ত করিল। আর উহারা ফরৌণের নিমিত্ত ভাণ্ডারের নগর পিথোম ও রামিষেষ গাঁথিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের উপর অত্যাচার করবার উদ্দেশ্যে মিসরীয়েরা তাদের উপর সর্দার নিযুক্ত করল। ফরৌণের শস্য মজুদ করবার জন্য ইস্রায়েলীয়েরা পিথোম ও রামিষেষ নামে দু’টা শহর তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে বনি-ইসরাইলদের উপর জুলুম করবার উদ্দেশ্যে মিসরীয়রা তাদের উপর সর্দার নিযুক্ত করল। ফেরাউনের শস্য মজুদ করবার জন্য বনি-ইসরাইলরা পিথোম ও রামিষেষ নামে দু’টা শহর তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ইসরায়েলীদের উৎপীড়ন করার জন্য তাদের বাধ্যতামূলক কঠোর শ্রমের কাজে নিয়োগ করা হল এবং তাদের কাজকর্ম তদারক করার জন্য তদারককারী নিযুক্ত করা হল। এইভাবেই ফারাও-এর রসদপত্র মজুত রাখার জন্য পিথোম ও রামেসিস নগর গড়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের লোকরা তাই ইস্রায়েলের লোকদের জীবনকে দুর্বিষহ করে তোলার ফন্দি আঁটল| অতএব ইস্রায়েলীয়দের তত্ত্বাবধান করবার জন্য মিশরীয়রা ক্রীতদাস মনিবদের নিয়োগ করল| এই দাস শাসকরা ইহুদীদের দিয়ে জোর করে রাজার জন্য পিথোম ও রামিষেষ নামে দুটি শহর নির্মাণ করাল| এই দুই শহরে রাজা শস্য এবং অন্যান্য জিনিসপত্র মজুত করে রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।