Exodus 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কাদা, ইট ও ক্ষেতের সমস্ত কাজে কঠিন গোলামীর কাজ দ্বারা তাদের প্রাণ অতিষ্ঠ করতে লাগল। ওরা তাদের দ্বারা যেসব গোলামীর কাজ করাতো সে সব করতে গিয়ে সাংঘাতিক নির্দয় ব্যবহার করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইট ও চুনসুরকির কাজে এবং চাষবাসের সব ধরনের কাজে কঠোর পরিশ্রম করিয়ে তারা তাদের জীবন দুর্বিষহ করে তুলল; মিশরীয়রা নির্মমভাবে তাদের কাছে কঠোর পরিশ্রম দাবি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কর্দ্দম, ইষ্টক ও ক্ষেত্রের সমস্ত কার্য্যে কঠিন দাস্যকর্ম্ম দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহারা উহাদের দ্বারা যে যে দাস্যকর্ম্ম করাইত, সে সমস্ত নির্দ্দয়তাপূর্ব্বক করাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কর্দম, ইষ্টক ও ক্ষেত্রের সমস্ত কার্যে কঠিন দাস্যকর্ম দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহারা উহাদের দ্বারা যে যে দাস্যকর্ম করাইত, সেই সমস্ত নির্দয়তাপূর্বক করাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্ষেতের অন্য সব কাজের সংগে তারা তাদের উপর চুনসুরকি আর ইটের কাজের কঠিন পরিশ্রমও চাপিয়ে দিল এবং তাদের জীবন তেতো করে তুলল। এই সব কঠিন কাজ করাতে গিয়ে মিসরীয়েরা তাদের প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষেতের অন্য সব কাজের সংগে তারা তাদের উপর চুনসুরকি আর ইটের কাজের কঠিন পরিশ্রমও চাপিয়ে দিল এবং তাদের জীবন তেতো করে তুলল। এই সব কঠিন কাজ করাতে গিয়ে মিসরীয়রা তাদের প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের কাদা করা, ইঁট তৈরী করা, এবং ক্ষেতের সবরকম কঠোর পরিশ্রমের কাজে লাগিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তুলল। এইভাবে সব ব্যাপারেই তারা তাদের সঙ্গে নির্মম ব্যবহার করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়রা ইস্রায়েলীয়দের জীবন দুর্বিসহ করে তুলল| তারা ইস্রায়েলীয়দের ইঁট তৈরি করবার জন্য গাদা গাদা ভারী ঢালাই এর মিশ্রণ বহন করতে এবং মাঠে লাঙল চালাতে বাধ্য করেছিল| তারা ইস্রায়েলীয়দের সব রকমের কঠিন কাজ করতে বাধ্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।