Exodus 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে তোমরা ইবরানী স্ত্রীলোকদের সন্তান প্রসব করাবে ও তাদেরকে প্রসব করবার সময় দেখবে, যদি পুত্র-সন্তান হয় তবে তাকে হত্যা করবে; আর যদি কন্যা হয় তবে তাকে জীবিত রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রসব-শয্যায় তোমরা যখন সন্তান প্রসবের সময় হিব্রু মহিলাদের সাহায্য করছ, তখন যদি তোমরা দেখো যে শিশুটি এক পুত্রসন্তান, তবে তাকে মেরে ফেলো; কিন্তু সে যদি এক কন্যাসন্তান হয়, তবে তাকে বাঁচিয়ে রেখো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে তোমরা ইব্রীয় স্ত্রীলোকদের ধাত্রীকার্য্য করিবে, ও তাহাদিগকে প্রসব-আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয়, তাহাকে বধ করিবে; আর যদি কন্যা হয়, তাহাকে জীবিত রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে তোমরা ইব্রীয় স্ত্রীলোকদের ধাত্রীকার্য করিবে, ও তাহাদিগকে প্রসব-আধারে দেখিবে, যদি পুত্রসন্তান হয় তাহাকে বধ করিবে; আর যদি কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সন্তান প্রসব করবার সময় ইব্রীয় স্ত্রীলোকদের সাহায্য করতে গিয়ে তোমরা ভাল করে লক্ষ্য করবে তাদের সন্তানেরা ছেলে না মেয়ে; ছেলে হলে তাদের মেরে ফেলবে আর মেয়ে হলে বাঁচিয়ে রাখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সন্তান প্রসব করবার সময় ইবরানী স্ত্রীলোকদের সাহায্য করতে গিয়ে তোমরা ভাল করে লক্ষ্য করবে তাদের সন্তানেরা ছেলে না মেয়ে; ছেলে হলে তাদের মেরে ফেলবে আর মেয়ে হলে বাঁচিয়ে রাখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিব্রু নারীদের প্রসব করানোর সময় তোমরা যদি দেখ পুত্রসন্তান হয়েছে তবে তাকে মেরে ফেলবে। আর যদি কন্যাসন্তান হয় তবে বাঁচিয়ে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বয়ং রাজা এসে সেই দুই ধাইমাকে বললেন, “দেখছি তোমরা বরাবর হিব্রু মহিলাদের সন্তান প্রসবের সময় সাহায্য করে চলেছো| দেখ, যদি কেউ কন্যা সন্তান প্রসব করে তাহলে ঠিক আছে, তাকে বাঁচিয়ে রেখ, কিন্তু পুত্র সন্তান হলে সঙ্গে সঙ্গেই সেই সদ্যোজাত পুত্র সন্তানকে হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে দিনের তোমরা ইব্রীয় স্ত্রীদের ধাত্রীর কাজ করবে ও তাদেরকে প্রসবের দিন দেখবে, যদি ছেলে হয়, তাকে হত্যা করবে; আর যদি মেয়ে হয়, তাকে জীবিত রাখবে।”