Exodus 1:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঐ ধাত্রীরা আল্লাহ্কে ভয় করতো বলে মিসরের বাদশাহ্র হুকুম পালন না করে পুত্র-সন্তানদের জীবিত রাখতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ধাত্রীরা অবশ্য ঈশ্বরকে ভয় করত ও মিশরের রাজা তাদের যা করতে বললেন, তারা তা করল না; তারা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিসর-রাজের আজ্ঞানুসারে না করিয়া পুত্রসন্তানদিগকে জীবিত রাখিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিসর-রাজের আজ্ঞানুসারে না করিয়া পুত্রসন্তানদিগকে জীবিত রাখিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই ধাইয়েরা ঈশ্বরকে ভয় করে চলত। তাই মিসরের রাজার আদেশ মত কাজ না করে তারা ছেলেদেরও বাঁচিয়ে রাখতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই ধাত্রীরা আল্লাহ্কে ভয় করে চলত। তাই মিসরের বাদশাহ্র হুকুম মত কাজ না করে তারা ছেলেদেরও বাঁচিয়ে রাখতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তারা মিশররাজের আদেশ না মেনে পুত্র সন্তানদের জীবিত রাখত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ধাইমা দুজন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে রাজার আদেশ অমান্য করে পুত্র সন্তানদের বাঁচিয়ে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, সুতরাং মিশরের রাজার আদেশ না মেনে ছেলে সন্তানদের জীবিত রাখত।