Exodus 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই মিসরের বাদশাহ্‌ সেই ধাত্রীদের ডেকে এনে বললেন, এই কাজ কেন করেছ? পুত্র-সন্তানদেরকে কেন জীবিত রাখছো? ধাত্রীরা ফেরাউনকে জবাবে বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে পাঠিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা এরকম কেন করলে? তোমরা শিশুপুত্রদের বাঁচিয়ে রাখলে কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই মিসর রাজ সেই ধাত্রীদিগকে ডাকাইয়া কহিলেন, এ কর্ম্ম কেন করিয়াছ? পুত্রসন্তানগণকে কেন জীবিত রাখিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই মিসর-রাজ সেই ধাত্রীদিগকে ডাকাইয়া কহিলেন, এই কর্ম কেন করিয়াছ? পুত্রসন্তানগণকে কেন জীবিত রাখিয়াছ? ধাত্রীরা ফরৌণকে উত্তর করিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা সেই ধাইদের ডাকিয়ে এনে বললেন, “কেন তোমরা এই কাজ করছ? ছেলেদের বাঁচিয়ে রাখছ কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ সেই ধাত্রীদের ডাকিয়ে এনে বললেন, “কেন তোমরা এই কাজ করছ? ছেলেদের বাঁচিয়ে রাখছ কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ তখন সেই ধাত্রীদের তলব করলেন, ক্রুদ্ধস্বরে বললেন, তোমরা কেন এ কাজ করছ? কেন তোমরা পুত্র সন্তানদের মেরে ফেলছ না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা এবার তাদের ডেকে পাঠিয়ে বললেন, “তোমরা এটা কি করলে? কেন তোমরা আমার অবাধ্য হয়েছ এবং পুত্র সন্তানদের বাঁচিয়ে রেখেছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই মিশরের রাজা সেই ধাত্রীদের ডেকে বললেন, “এ রকম কাজ কেন করেছ? ছেলে সন্তানদের কেন জীবিত রেখেছ?”