Exodus 1:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইবরানী স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তারা বলবতী; তাদের কাছে ধাত্রী যাবার আগেই তারা প্রসব করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ফরৌণকে উত্তর দিল, “হিব্রু মহিলারা মিশরীয় মহিলাদের মতো নয়; তারা সবলা ও ধাত্রীরা পৌঁছানোর আগেই তারা সন্তান প্রসব করে ফেলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধাত্রীরা ফরৌণকে উত্তর করিল, ইব্রীয় স্ত্রীলোকেরা মিস্রীয় স্ত্রীলোকদের ন্যায় নহে; তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্ব্বেই তাহারা প্রসব হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইব্রীয় স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের ন্যায় নহে; তাহারা বলবতী, তাহাদের কাছে ধাত্রী যাইবার পূর্বেই তাহারা প্রসব করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা ফরৌণকে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তাদের শক্তি এত বেশী যে, ধাই তাদের কাছে পৌঁছাবার আগেই তাদের সন্তান হয়ে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা ফেরাউনকে বলল, “ইবরানী স্ত্রীলোকেরা মিসরীয় স্ত্রীলোকদের মত নয়। তাদের শক্তি এত বেশী যে, ধাই তাদের কাছে পৌঁছাবার আগেই তাদের সন্তান হয়ে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধাত্রীরা তাঁকে বলল, হিব্রু নারীরা মিশরী নারীদের মত নয়। তারা স্বাস্থ্যবতী, প্রসব বেদনা উঠলে ধাত্রী গিয়ে পৌঁছানোর আগেই তাদের প্রসব হয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধাইমারা রাজাকে বলল, “হে রাজা, ইস্রায়েলীয় মহিলারা মিশরের মহিলাদের থেকে অনেক বেশী শক্তিশালী| আমরা তাদের সাহায্যের জন্য পৌঁছাবার আগেই ইস্রায়েলীয় মহিলারা সন্তান প্রসব করে ফেলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধাত্রীরা ফরৌণকে উত্তরে বলল, “ইব্রীয় স্ত্রীলোকেরা মিশরীয় স্ত্রীলোকদের মত নয়; তারা বলবতী, তাদের কাছে ধাত্রী যাবার আগেই তাদের প্রসব হয়।”