Exodus 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে আল্লাহ্ ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ঈশ্বর সেই ধাত্রীদের প্রতি দয়ালু হলেন এবং ইস্রায়েলীরা বৃদ্ধি পেয়ে আরও বহুসংখ্যক হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করিলেন; এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বলবান্ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করিলেন; এবং লোকেরা বৃদ্ধি পাইয়া অতিশয় বলবান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর সেই ধাইদের মংগল করলেন। ইস্রায়েলীয়দের লোকসংখ্যা বাড়তেই থাকল এবং তারা খুব শক্তিশালী হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ সেই ধাত্রীদের রহমত দান করলেন। বনি-ইসরাইলদের লোকসংখ্যা বাড়তেই থাকল এবং তারা খুব শক্তিশালী হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধাত্রীদের এই কাজের জন্য ঈশ্বর তাদের মঙ্গল করলেন। ইসরায়েলীরা সংখ্যায় বৃদ্ধিলাভ করে আরও শক্তিশালী হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ঐ ধাইমাদের এই আচরণে খুশী হলেন| তাই ঈশ্বর ধাইমাদের আশীর্বাদ করলেন এবং তাদের নিজেদের পরিবার তৈরী করতে দিলেন| ইস্রায়েলীয়রা সংখ্যায় আরও বাড়তে থাকল এবং আরও শক্তিশালী হয়ে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই ঈশ্বর ঐ ধাত্রীদের মঙ্গল করলেন এবং লোকেরা বৃদ্ধি পেয়ে খুব শক্তিশালী হল।