Exodus 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ফেরাউন তাঁর সমস্ত লোককে এই হুকুম দিলেন, তোমরা ইবরানীদের নবজাত প্রত্যেক পুত্র-সন্তানকে নদীতে নিক্ষেপ করবে কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন: “সদ্যজাত প্রত্যেকটি হিব্রু পুত্রসন্তানকে তোমরা অবশ্যই নীলনদে ছুঁড়ে ফেলবে, কিন্তু প্রত্যেকটি কন্যাসন্তানকে জীবিত রাখবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ফরৌণ আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা [ইব্রীয়দের] নবজাত প্রত্যেক পুত্রসন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ফরৌণ আপনার সকল প্রজাকে এই আজ্ঞা দিলেন, তোমরা [ইব্রীয়দের] নবজাত প্রত্যেক পুত্রসন্তানকে নদীতে নিক্ষেপ করিবে, কিন্তু প্রত্যেক কন্যাকে জীবিত রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ফরৌণ তাঁর প্রজাদের উপর এই আদেশ জারি করলেন, “ইব্রীয়দের মধ্যে কোন ছেলের জন্ম হলে তোমরা তাকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু মেয়েদের সবাইকে বাঁচিয়ে রাখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ফেরাউন তাঁর প্রজাদের উপর এই হুকুম জারি করলেন, “ইবরানীদের মধ্যে কোন ছেলের জন্ম হলে তোমরা তাকে নীল নদে ফেলে দেবে, কিন্তু মেয়েদের সবাইকে বাঁচিয়ে রাখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশেষে ক্রুদ্ধ ফারাও তাঁর প্রজাদের আদেশ দিলেন, তোমরা হিব্রুদের নবজাত পুত্রসন্তানদের নদীগর্ভে নিক্ষেপ করবে, কিন্তু কন্যাসন্তানদের জীবিত রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে ফরৌণ নিজস্ব লোকদের আদেশ দিলেন, “তোমরা কন্যা সন্তান বাঁচিয়ে রাখতে পারো| কিন্তু পুত্র সন্তান হলে তাকে নীলনদে ছুঁড়ে ফেলতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ফরৌণ তাঁর সব প্রজাকে এই আদেশ দিলেন, “তোমরা [ইব্রীয়দের] জন্ম নেওয়া প্রত্যেক ছেলেকে নীল নদীতে ফেলে দেবে, কিন্তু প্রত্যেক মেয়েকে জীবিত রাখবে।”