Exodus 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মিসরের ক্ষমতায় এক জন নতুন বাদশাহ্ অধিষ্ঠিত হলেন, তিনি ইউসুফের বিষয় কিছুই জানতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এমন এক নতুন রাজা মিশরের ক্ষমতায় এলেন, যাঁর কাছে যোষেফের কোনও গুরুত্বই ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মিসরের উপরে এক নূতন রাজা উঠিলেন, তিনি যোষেফকে জানিতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মিসরের উপরে একজন নূতন রাজা উঠিলেন, তিনি যোষেফকে জানিতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এক সময় মিসর দেশের সমস্ত ক্ষমতা এমন একজন নতুন রাজার হাতে গেল যিনি যোষেফের বিষয় কিছুই জানতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এক সময় মিসর দেশের সমস্ত ক্ষমতা এমন একজন নতুন বাদশাহ্র হাতে গেল যিনি ইউসুফের বিষয় কিছুই জানতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তীকালে মিশরে এক নতুন রাজার রাজত্ব শুরু হল, ইনি যোষেফ সম্পর্কে কিছুই জানতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় একজন নতুন রাজা মিশর শাসন করতে লাগলেন| এই রাজা যোষেফকে চিনতেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মিশরে এক নতুন রাজা উঠলেন, যিনি যোষেফকে চিনতেন না।