Exodus 10:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, তুমি ফেরাউনের কাছে যাও; কেননা আমি তার ও তার কর্মকর্তাদের অন্তর কঠিন করলাম। আমি তাদের মধ্যে আমার এসব চিহ্ন-কাজ দেখাব,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে যাও, কারণ আমি তার হৃদয় ও তার কর্মচারীদের হৃদয় কঠিন করে দিয়েছি যেন তাদের মাঝখানে আমি আমার এই চিহ্নকাজগুলি সম্পন্ন করতে পারি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌণের নিকটে যাও; কেননা আমি তাহার ও তাহার দাসগণের হৃদয় ভারী করিলাম, যেন আমি তাহাদের মধ্যে আমার এই সকল চিহ্ন প্রদর্শন করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌণের নিকটে যাও; কেননা আমি তাহার ও তাহার দাসগণের হৃদয় কঠিন করিলাম, যেন আমি তাহাদের মধ্যে আমার এই সকল চিহ্ন প্রদর্শন করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও। আমি ফরৌণ ও তার কর্মচারীদের মন শক্ত করেছি যাতে তারা আমার এই সব ক্ষমতার চিহ্ন দেখতে পায় আর যাতে পরে তুমি তোমার ছেলেদের ও নাতিদের কাছে বলতে পার মিসরীয়দের আমি কিভাবে বোকা বানিয়েছি এবং আমার ক্ষমতার চিহ্ন দেখিয়েছি। এতে তোমরা বুঝতে পারবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ মূসাকে বললেন, “তুমি ফেরাউনের কাছে যাও। আমি ফেরাউন ও তার কর্মচারীদের মন শক্ত করেছি যাতে তারা আমার এই সব অলৌকিক চিহ্ন দেখতে পায় আর যাতে পরে তুমি তোমার ছেলেদের ও নাতিদের কাছে বলতে পার মিসরীয়দের আমি কিভাবে বোকা বানিয়েছি এবং আমার কুদরতির চিহ্ন দেখিয়েছি। এতে তোমরা বুঝতে পারবে যে, আমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ফারাও-এর কাছে যাও, কারণ এদের কাছে আমার অলৌকিক কাজ প্রদর্শনের জন্যই আমি ফারাও ও তার পারিষদবর্গের বোধশক্তি বিকল করে দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে যাও, আমি তাকে ও তার কর্মচারীদের জেদী করে তুলেছি যাতে আমি আমার অলৌকিক শক্তি তাদের দেখাতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ফরৌণের কাছে যাও; কারণ আমি তার ও তার দাসেদের হৃদয় কঠিন করলাম, যেন আমি তাদের মধ্যে আমার এই সব চিহ্ন দেখাই