Exodus 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাত্র তোমাদের পুরুষেরা গিয়ে মাবুদের এবাদত করুক; কারণ তোমরা তো এ-ই চাইছো। পরে ফেরাউনের সম্মুখ থেকে তাঁদের দূর করে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
না! শুধুমাত্র পুরুষরাই যাক এবং সদাপ্রভুর আরাধনা করুক, যেহেতু তোমরা তো তাই চেয়েছিলে।” পরে মোশি ও হারোণকে ফরৌণের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইবে না; তোমাদের পুরুষেরা গিয়া সদাপ্রভুর সেবা করুক; কারণ তোমরা ত ইহাই চাহিতেছ। পরে তাঁহারা ফরৌণের সম্মুখ হইতে দূরীকৃত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইবে না; তোমাদের পুরুষেরা গিয়া সদাপ্রভুর সেবা করুক; কারণ তোমরা ত ইহাই চাহিতেছ। পরে তাঁহারা ফরৌণের সম্মুখ হইতে দূরীকৃত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
না, তা হবে না। তোমরা তো সদাপ্রভুর উপাসনা করতে যেতে চাইছ, তবে কেবল পুরুষেরাই যাক।” এর পর ফরৌণের সামনে থেকে মোশি এবং হারোণকে তাড়িয়ে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
না, তা হবে না। তোমরা তো মাবুদের এবাদত করতে যেতে চাইছ, তবে কেবল পুরুষেরাই যাক।” এর পর ফেরাউনের সামনে থেকে মূসা এবং হারুনকে তাড়িয়ে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
না, তোমাদের পুরুষেরাই শুধু প্রভু পরমেশ্বরের উপাসনা করতে যেতে পার, কারণ তোমরা তাই-ই চেয়েছিলে। এ কথার পর ফারাও-এর দরবার থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধুমাত্র পুরুষরাই প্রভুর উপাসনা করতে পারবে কারণ প্রথমে তোমরা একথাই বলেছিলে| কিন্তু তোমাদের সব লোক যেতে পারবে না|” এরপর ফরৌণ মোশি ও হারোণকে বিদায় দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা হবে না; তোমাদের পুরুষেরা গিয়ে সদাপ্রভুর সেবা করুক; কারণ তোমরা তো এটাই চাইছ।” পরে তাঁরা ফরৌণের সামনে থেকে চলে গেলেন।