Exodus 10:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমস্ত মিসর দেশের উপরে পঙ্গপাল এসে বসতে লাগল ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল ছড়িয়ে পড়লো। তা অত্যন্ত ভয়ানক হল; সেরকম পঙ্গপাল আগে কখনও হয় নি এবং পরেও কখনও হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি সমগ্র মিশর দেশে হানা দিল এবং বিপুল সংখ্যায় দেশের প্রত্যেকটি অঞ্চলে থিতুও হল। আগে কখনও পঙ্গপালের এরকম আঘাত সহ্য করতে হয়নি, আর কখনও তা করতেও হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমুদয় মিসর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল; ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল পড়িল। তাহা অত্যন্ত ভয়ানক হইল, তদ্রূপ পঙ্গপাল পূর্ব্বে কখনও হয় নাই, এবং পরেও কখনও হইবে না। তাহারা সমস্ত ভূমিতল আচ্ছন্ন করিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমস্ত মিসর দেশের উপরে পঙ্গপাল ব্যাপ্ত হইল, ও মিসরের সমস্ত সীমাতে পঙ্গপাল ছড়াইয়া পড়িল। তাহা অত্যন্ত ভয়ানক হইল; তদ্রূপ পঙ্গপাল পূর্বে কখনও হয় নাই, এবং পরেও কখনও হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সারা মিসর দেশের উপর অসংখ্য পংগপাল এসে সব জায়গায় বসল। এত বেশী পংগপাল আগে আর কখনও দেখা যায় নি, কখনও দেখা যাবেও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সারা মিসর দেশের উপর অসংখ্য পংগপাল এসে সব জায়গায় বসল। এত বেশী পংগপাল আগে আর কখনও দেখা যায় নি, কখনও দেখা যাবেও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা মিশর পঙ্গপালে ছেয়ে গেল এবং দেশের সর্বত্র তারা ঘন হয়ে জেঁকে বসল। দেশে পঙ্গপালের এমন বিরাট ঝাঁক আগে বা পরে কখনও দেখা যায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঙ্গপালরা উড়ে এসে মিশরের মাটিতে বসল| এত পঙ্গপাল ইতিপূর্বে কখনও মিশরে দেখা যায় নি আর বোধ হয় পরবর্তী কালেও কখনও দেখা যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সারা মিশর দেশের উপরে পঙ্গপালে ভরে গেল ও মিশরের সমস্ত সীমানাতে পঙ্গপাল পড়ল। তা খুব ভয়ানক হল; সেই রকম পঙ্গপাল আগে কখনও হয়নি এবং পরেও কখনও হবে না।