Exodus 10:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, কেবল এবার আমার গুনাহ্ মাফ কর এবং আমার কাছ থেকে এই মৃত্যুর ছায়াকে দূর করার জন্য তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে ফরিয়াদ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আর একবার আমার পাপ ক্ষমা করে দাও, এবং এই মৃত্যুজনক আঘাত আমার কাছ থেকে দূর করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, কেবল এই বার আমার পাপ ক্ষমা কর, এবং আমা হইতে এই কালস্বরূপকে দূর করিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, কেবল এইবার আমার পাপ ক্ষমা কর, এবং আমা হইতে এই কালস্বরূপকে দূর করিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে বিনতি কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই দয়া করে তোমরা কেবল এবারের মত আমার পাপ ক্ষমা কর। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মিনতি কর যেন তিনি আমার উপর থেকে এই মৃত্যুর ছায়া সরিয়ে নেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই দয়া করে তোমরা কেবল এবারের মত আমার গুনাহ্ মাফ কর। তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে মিনতি কর যেন তিনি আমার উপর থেকে এই মৃত্যুর ছায়া সরিয়ে নেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এই বারের মত আমাকে ক্ষমা কর, আর তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বল যেন তিনি এই সাংঘাতিক দণ্ড থেকে আমাকে অব্যাহতি দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবারকার মতো আমার অপরাধ ক্ষমা করে দাও| তোমাদের প্রভুকে বল এই পঙ্গপালগুলোকে সরিয়ে নিতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, শুধুমাত্র এবার আমার পাপ ক্ষমা কর এবং আমাদের থেকে এই মৃত্যুকে দূর করার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর।”