Exodus 10:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন; তাতে তিন দিন পর্যন্ত সমস্ত মিসর দেশ গাঢ় অন্ধকারে ডুবে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি আকাশের দিকে তাঁর হাত প্রসারিত করলেন, এবং সমগ্র মিশর দেশ তিনদিনের জন্য অন্ধকারে ঢেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্য্যন্ত সমস্ত মিসর দেশে গাঢ় অন্ধকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি আকাশের দিকে হস্ত বিস্তার করিলে তিন দিন পর্যন্ত সমস্ত মিসর দেশে গাঢ় অন্ধকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি আকাশের দিকে হাত বাড়িয়ে দিলেন, আর তাতে তিন দিন পর্যন্ত গাঢ় অন্ধকারে সারা মিসর দেশটা ডুবে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা আকাশের দিকে হাত বাড়িয়ে দিলেন, আর তাতে তিন দিন পর্যন্ত গাঢ় অন্ধকারে সারা মিসর দেশটা ডুবে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি আকাশের দিকে হাত বাড়ালেন, আর সমগ্র মিশর দেশ তিন দিন গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি আকাশের দিকে হাত তুলল, তখন কালো মেঘ এসে মিশরকে ঢেকে ফেলল| তিন দিন ধরে এই অন্ধকার রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি আকাশের দিকে হাত তুললে তিন দিন পর্যন্ত সমস্ত মিশর দেশে গাঢ় অন্ধকার হল।