Exodus 10:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিন দিন পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পেল না এবং কেউ তার স্থান থেকে উঠলো না; কিন্তু বনি-ইসরাইলদের জন্য তাদের বাসস্থানে আলো ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিন দিন ধরে কেউ কাউকে দেখতে পায়নি বা চলাফেরাও করতে পারেনি। অথচ ইস্রায়েলীরা যেখানে বসবাস করত সেখানে তাদের কাছে আলো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিন দিন পর্য্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না; কিন্তু ইস্রায়েল-সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিন দিন পর্যন্ত কেহ কাহারও মুখ দেখিতে পাইল না, এবং কেহ আপন স্থান হইতে উঠিল না; কিন্তু ইস্রায়েল-সন্তান সকলের নিমিত্তে তাহাদের বাসস্থানে আলো ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ তিন দিন পর্যন্ত কেউ কাউকে দেখতেও পেল না এবং ঘর ছেড়ে কেউ বাইরেও গেল না। কিন্তু ইস্রায়েলীয়েরা যেখানে ছিল সেখানে আলোর অভাব হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ তিন দিন পর্যন্ত কেউ কাউকে দেখতেও পেল না এবং ঘর ছেড়ে কেউ বাইরেও গেল না। কিন্তু বনি-ইসরাইলরা যেখানে ছিল সেখানে আলোর অভাব হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই তিন দিন কেউ কাউকে দেখতে পেল না এবং ঘর ছেড়ে কেউ বার হতে পারল না। কিন্তু ইসরায়েলীরা যেখানে বাস করত সেখানে আলোর অভাব হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ কাউকে দেখতে পেল না বা কেউ উঠে কোথাও যেতে পারল না| কিন্তু ইস্রায়েলীয়রা যেখানে বাস করত সেখানে আলো ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনদিন পর্যন্ত কেউ কাকেও দেখতে পেল না এবং কেউ নিজের জায়গা থেকে উঠল না; কিন্তু ইস্রায়েল সন্তানদের জন্য তাদের বাসস্থানে আলো ছিল।