Exodus 10:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউন মূসাকে ডেকে এনে বললেন, যাও, তোমরা গিয়ে মাবুদের সেবা কর; কেবল তোমাদের ভেড়ার পাল ও গরুর পাল থাকুক; তোমাদের শিশুরাও তোমাদের সঙ্গে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফরৌণ মোশিকে ডেকে পাঠালেন এবং বললেন, “যাও, সদাপ্রভুর আরাধনা করো। এমনকি তোমাদের মহিলারা এবং সন্তানেরাও তোমাদের সঙ্গে যেতে পারে; শুধু তোমাদের মেষপাল ও পশুপাল এখানে রেখে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণ মোশিকে ডাকাইয়া কহিলেন, যাও, সদাপ্রভুর সেবা কর গিয়া; কেবল তোমাদের মেষপাল ও গোপাল থাকুক; তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণ মোশিকে ডাকাইয়া কহিলেন, যাও, তোমরা গিয়া সদাপ্রভুর সেবা কর; কেবল তোমাদের মেষপাল ও গরুর পাল থাকুক; তোমাদের শিশুগণও তোমাদের সঙ্গে যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরৌণ মোশিকে ডাকিয়ে এনে বললেন, “যাও, গিয়ে সদাপ্রভুর উপাসনা কর। তোমাদের ছেলেমেয়েরাও তোমাদের সংগে যেতে পারবে, কিন্তু তোমাদের গরু-ভেড়ার পাল এখানে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরাউন মূসাকে ডাকিয়ে এনে বললেন, “যাও, গিয়ে মাবুদের এবাদত কর। তোমাদের ছেলেমেয়েরাও তোমাদের সংগে যেতে পারবে, কিন্তু তোমাদের গরু-ভেড়ার পাল এখানে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তখন মোশিকে ডেকে বললেন, তোমরা প্রভুর আরাধনা করতে যেতে পার, তোমাদের স্ত্রী ও শিশুসন্তানদেরও সঙ্গে নিতে পার, তবে গরু ও ভেড়ার পাল এখানে রেখে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার ফরৌণ মোশিকে ডেকে পাঠিয়ে বললেন, “যাও গিয়ে তোমাদের প্রভুর উপাসনা কর| তোমরা তোমাদের সন্তানদের নিয়ে যেতে পারবে কিন্তু গরু বা মেষের দল নিতে পারবে না, এখানে রেখে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণ মোশিকে ডেকে বললেন, “যাও, গিয়ে সদাপ্রভুর সেবা কর; শুধুমাত্র তোমাদের ভেড়ার পাল ও গরুর পাল থাকুক; তোমাদের শিশুরাও তোমাদের সঙ্গে যাক।”