Exodus 10:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা বললেন, আমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী করার জন্য আমাদের হাতে কোরবানী ও পোড়ানো-কোরবানীর দ্রব্য দেওয়া আপনার কর্তব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উপহার বলি এবং হোমবলি উৎসর্গ করার জন্য আপনাকে আমাদের অনুমতি দিতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি কহিলেন, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করণার্থে আমাদের হস্তে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্ত্তব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি কহিলেন, আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করণার্থে আমাদের হস্তে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো ও অন্যান্য উৎসর্গের পশু আপনাকেই যুগিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মূসা বললেন, “আমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো ও অন্যান্য কোরবানীর পশু আপনাকেই যুগিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, তাহলে আমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান ও হোমের ব্যবস্থা আপনাকে করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলল, “না, আমাদের প্রভু ঈশ্বরকে উৎসর্গ এবং হোমবলি দেওয়ার জন্য আপনাকে আমাদের পশুসমূহ দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মোশি বললেন, “আমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আমাদের হাতে বলি ও হোমদ্রব্য সমর্পণ করা আপনার কর্তব্য।