Exodus 10:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের সঙ্গে আমাদের পশুও যাবে, একটি খুরও অবশিষ্ট থাকবে না; কেননা আমাদের আল্লাহ্‌ মাবুদের এবাদত করার জন্য তাদের মধ্য থেকে কোরবানীর জিনিস নিতে হবে এবং কি কি দিয়ে মাবুদের এবাদত করবো তা সেই স্থানে উপস্থিত না হলে আমাদের পক্ষে জানা সম্ভব নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের গৃহপালিত পশুপালও আমাদের সঙ্গে অবশ্যই যাবে; একটি খুরও এখানে পড়ে থাকবে না। আমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনায় সেগুলির মধ্যে কয়েকটিকে আমাদের ব্যবহার করতে হবে, আর যতক্ষণ না আমরা সেখানে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারব না যে সদাপ্রভুর আরাধনার জন্য আমাদের কী কী ব্যবহার করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের সহিত আমাদের পশুগণও যাইবে, একটী খুরও অবশিষ্ট থাকিবে না; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার্থে তাহাদের মধ্য হইতে বলি লইতে হইবে, এবং কি কি দিয়া সদাপ্রভুর সেবা করিব, তাহা সে স্থানে উপস্থিত না হইলে আমরা জানিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের সহিত আমাদের পশুগণও যাইবে, একটি খুরও অবশিষ্ট থাকিবে না; কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার্থে তাহাদের মধ্য হইতে বলি লইতে হইবে, এবং কি কি দিয়া সদাপ্রভুর সেবা করিব, তাহা সেই স্থানে উপস্থিত না হইলে আমরা জানিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের গরু-ভেড়াগুলোও আমাদের সংগে নিয়ে যেতে হবে। তাদের একটা খুরও আমরা এখানে ফেলে যেতে পারব না। আমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনার জন্য এগুলোর মধ্য থেকে কতগুলো আমাদের দরকারে লাগবে। সেখানে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না সদাপ্রভুর উপাসনার জন্য কোন্‌ কোন্‌ পশু আমাদের লাগবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের গরু-ভেড়াগুলোও আমাদের সংগে নিয়ে যেতে হবে। তাদের একটা খুরও আমরা এখানে ফেলে যেতে পারব না। আমাদের মাবুদ আল্লাহ্‌র এবাদতের জন্য এগুলোর মধ্য থেকে কতগুলো আমাদের দরকারে লাগবে। সেখানে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না মাবুদের এবাদতের জন্য কোন্‌ কোন্‌ পশু আমাদের লাগবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু না, আমাদের পশুপালও আমাদের সঙ্গেই যাবে। একটি পশুও রেখে যাওয়া চলবে না। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য আমাদের পাল থেকে পশু উৎসর্গ করার দরকার হতে পারে। সেখানে না যাওয়া পর্যন্ত আমরা নিজেরাই জানতে পারছি না কিভাবে প্রভু পরমেশ্বরের আরাধনা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, এবং আমরা আমাদের পশুসমূহ প্রভুর উপাসনার জন্য নিয়ে যাব| আমরা একটা ক্ষুরও ফেলে যাব না| কারণ আমরা জানি না আমাদের প্রভু ঈশ্বরের উপাসনার জন্য ঠিক কি কি লাগবে| একথা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে জানতে পারব| তাই আমরা এ সবকিছুই সঙ্গে নিয়ে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের সঙ্গে আমাদের পশুরাও যাবে, একটি খুরও বাকি থাকবে না; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবার জন্য তাঁদের মধ্যে থেকে বলি করতে হবে এবং কি কি দিয়ে সদাপ্রভুর সেবা করব, তা সেখানে উপস্থিত না হলে আমরা জানতে পারব না।”