Exodus 10:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউন তাঁকে বললেন, আমার সম্মুখ থেকে দূর হও, সাবধান, আর কখনও আমার মুখ দর্শন করো না; কেননা যেদিন আমার মুখ দেখবে, সেই দিনই তোমার মরণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ মোশিকে বললেন, “আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও! নিশ্চিত করে নাও যে আমার সামনে তুমি আর কখনও দর্শন দেবে না! যেদিন আমার মুখদর্শন করবে সেদিনই তুমি মারা যাবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফরৌণ তাঁহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও; সাবধান, আমার মুখ আর কখনও দেখিও না; কেননা যে দিন আমার মুখ দেখিবে, সেই দিন মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণ তাঁহাকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও, সাবধান, আমার মুখ আর কখনও দেখিও না; কেননা যে দিন আমার মুখ দেখিবে, সেই দিন মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ মোশিকে বললেন, “আমার কাছ থেকে দূর হও। সাবধান! আর কখনও আমার সামনে এসো না। যেদিন তুমি আমার সামনে পড়বে সেই দিনই তোমার মরণ হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন মূসাকে বললেন, “আমার কাছ থেকে দূর হও। সাবধান! আর কখনও আমার সামনে এসো না। যেদিন তুমি আমার সামনে পড়বে সেই দিনই তোমার মরণ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মোশিকে বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও, খবরদার, আর কোন দিন আমার কাছে আসবে না। যেদিন আসবে সেদিন তোমার মৃত্যু সুনিশ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ মোশিকে বললেন, “এখান থেকে দুর হয়ে যাও, আর কখনও যেন এখানে তোমাকে না দেখি, যদি তুমি এখানে আমার কাছে দেখা করতে আসো তবে তোমায় মরতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফরৌণ তাঁকে বললেন, “আমার সামনে থেকে দূর হও; সাবধান, আমাকে আর কখনও মুখ দেখিও না; কারণ যে দিন আমার মুখ দেখবে, সেই দিন মরবে।”