Exodus 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুন ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইবরানীদের মাবুদ আল্লাহ্ এই কথা বলেন, তুমি আমার সম্মুখে নম্র হতে কত কাল অসম্মত থাকবে? আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি ও হারোণ ফরৌণের কাছে গেলেন এবং তাঁকে বললেন, “হিব্রুদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আর কত কাল তুমি আমার সামনে নিজেকে নত করতে অসম্মত হবে? আমার প্রজাদের যেতে দাও, যেন তারা আমার আরাধনা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ ফরৌণের নিকটে গিয়া কহিলেন, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, তুমি আমার সম্মুখে নম্র হইতে কত কাল অসম্মত থাকিবে? আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ ফরৌণের নিকটে গিয়া কহিলেন, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, তুমি আমার সম্মুখে নম্র হইতে কত কাল অসম্মত থাকিবে? আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ও হারোণ তখন ফরৌণের কাছে গিয়ে বললেন, “ইব্রীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আর কতদিন তুমি আমার সামনে মাথা নোয়াতে অস্বীকার করবে? আমার উপাসনা করবার জন্য আমার লোকদের যেতে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ও হারুন তখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, “ইবরানীদের মাবুদ আল্লাহ্ বলছেন, ‘আর কতদিন তুমি আমার সামনে মাথা নোয়াতে অস্বীকার করবে? আমার এবাদত করবার জন্য আমার বান্দাদের যেতে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ ফারাও-এর কাছে গিয়ে বললেন, ইসরায়েলীদের আরাধ্য প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আর কতকাল তুমি আমার অবাধ্য হয়ে চলবে? আমার প্রজাদের ছেড়ে দাও, তারা আমার উপাসনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি ও হারোণ ফরৌণের কাছে গেল এবং বলল, “প্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বর বলেছেন, ‘তুমি আর কতদিন প্রভুকে অমান্য করবে? আমার লোকদের আমার উপাসনা করতে যেতে দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে বললেন, “সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা বলেন, ‘তুমি আমার সামনে নম্র হতে কতদিন অসম্মত হবে?’ আমার সেবা করার জন্য আমার প্রজাদেরকে ছেড়ে দাও।