Exodus 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বাড়ি-ঘর ও তোমার সমস্ত কর্মকর্তাদের বাড়ি-ঘর ও সমস্ত মিসরীয় লোকের বাড়ি-ঘর পঙ্গপালে পরিপূর্ণ হবে; দুনিয়াতে তোমার পূর্বপুরুষদের ও তাদের পূর্বপুরুষদের জন্ম থেকে আজ পর্যন্ত কখনও তেমন দেখা যায় নি। তখন তিনি মুখ ঘুরিয়ে ফেরাউনের কাছ থেকে বের হয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি তোমার বাড়িঘর ও তোমার কর্মকর্তাদের এবং সমস্ত মিশরীয়ের বাড়িঘর ভরিয়ে তুলবে—তা এমন এক ঘটনা হবে যা তোমার বাবা-মায়েরা বা তোমার পূর্বপুরুষরাও এদেশে তাদের বসতি স্থাপন করা থেকে শুরু করে আজ পর্যন্ত কখনও দেখেনি।’ ” পরে মোশি ঘুরে দাঁড়ালেন ও ফরৌণকে ছেড়ে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার গৃহ ও তোমার সমস্ত দাসের গৃহ ও সমস্ত মিস্রীয় লোকের গৃহ সকল পরিপূর্ণ হইবে; পৃথিবীতে তোমার পিতৃপুরুষদের ও তাহাদের পিতৃপুরুষদের জন্মাবধি অদ্য পর্য্যন্ত কখনও তদ্রূপ দেখা যায় নাই। তখন তিনি মুখ ফিরাইয়া ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার গৃহ ও তোমার সমস্ত দাসের গৃহ ও সমস্ত মিসরীয় লোকের গৃহ সকল পরিপূর্ণ হইবে; পৃথিবীতে তোমার পিতৃপুরুষদের ও তাহাদের পিতৃপুরুষদের জন্মাবধি অদ্য পর্যন্ত কখনও তদ্রূপ দেখা যায় নাই। তখন তিনি মুখ ফিরাইয়া ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তোমার ও তোমার সব কর্মচারীদের এবং অন্যান্য সমস্ত মিসরীয়দের বাড়ী-ঘর এই সব পংগপালে ভরে যাবে। এই দেশে আসবার পর থেকে আজ পর্যন্ত তোমার বাপ-দাদারা এবং তাদের বাপ-দাদারাও কখনও এমন হতে দেখে নি।’ ” এই কথা বলবার পর মোশি পিছন ফিরে ফরৌণের কাছ থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তোমার ও তোমার সব কর্মচারীর এবং অন্যান্য সমস্ত মিসরীয়দের বাড়ী-ঘর এই সব পংগপালে ভরে যাবে। এই দেশে আসবার পর থেকে আজ পর্যন্ত তোমার বাপ-দাদারা এবং তাদের বাপ-দাদারাও কখনও এমন হতে দেখে নি।’ ” এই কথা বলবার পর মূসা পিছন ফিরে ফেরাউনের কাছ থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রাসাদ, পারিষদবর্গ ও মিশরবাসী সকলের ঘরবাড়ী পঙ্গপালে ছেয়ে যাবে। তোমাদের পিতৃপুরুষ কিংবা তাদেরও পিতৃপুরুষেরা কেউ এদেশে এমন ঘটনা কখনও দেখনি। —এই কথা বলে মোশি ফারাও-এর কাছ থেকে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সমস্ত ঘর, তোমার কর্মচারীদের ঘর এবং মিশরের সব ঘর পঙ্গপালে ভরে যাবে| এত পঙ্গপাল হবে যা তোমার পিতামাতা অথবা তোমার পিতামহরা কখনও দেখে নি| মিশরে জনবসতি গড়ে ওঠার সময় থেকে আজ পর্যন্ত এত পঙ্গপাল আর কখনও কেউ দেখে নি|’” তারপর মোশি পিছন ফিরে ফরৌণকে ছেড়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার বাড়ি ও তোমার দাসের বাড়ি ও সমস্ত মিশরীয় লোকের বাড়ির সব জায়গা ভরে যাবে; পৃথিবীতে তোমার পূর্বপুরুষদের ও তাঁদের পূর্বপুরুষদের জন্ম থেকে আজ পর্যন্ত সেই রকম দেখা যায়নি।” তখন তিনি মুখ ফিরিয়ে ফরৌণের কাছ থেকে বাইরে গেলেন।