Exodus 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফেরাউনের কর্মকর্তারা তাঁকে বললো, এই ব্যক্তি কত কাল আমাদের ফাঁদ হয়ে থাকবে? আল্লাহ্ মাবুদের সেবা করার জন্য এদেরকে ছেড়ে দিন; আপনি কি এখনও বুঝতে পারছেন না যে, মিসর দেশ ছারখার হয়ে গেল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের কর্মকর্তারা তাঁকে বললেন, “আর কত দিন এই লোকটি আমাদের পক্ষে এক ফাঁদ হয়ে থাকবে? লোকদের যেতে দিন, যেন তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করতে পারে। আপনি কি এখনও বুঝতে পারছেন না যে মিশর ছারখার হয়ে গিয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণের দাসগণ তাঁহাকে কহিল, এ ব্যক্তি কত কাল আমাদের ফাঁদ হইয়া থাকিবে? এই লোকদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করণার্থে ইহাদিগকে ছাড়িয়া দিউন; আপনি কি এখনও বুঝিতেছেন না যে, মিসর দেশ ছারখার হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফরৌণের দাসগণ তাঁহাকে কহিল, এই ব্যক্তি কত কাল আমাদের ফাঁদ হইয়া থাকিবে? এই লোকদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করণার্থে ইহাদিগকে ছাড়িয়া দিউন; আপনি কি এখনও বুঝিতেছেন না যে, মিসর দেশ ছারখার হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ফরৌণের কর্মচারীরা তাঁকে বলল, “এই লোকটা আর কতদিন আমাদের ফাঁদ হয়ে থাকবে? ঐ লোকগুলো যেন তাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করতে পারে সেইজন্য তাদের যেতে দিন। আপনি কি বুঝতে পারছেন না যে, মিসর দেশটা একেবারে ধ্বংস হয়ে গেল? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরাউনের কর্মচারীরা তাঁকে বলল, “এই লোকটা আর কতদিন আমাদের ফাঁদ হয়ে থাকবে? ঐ লোকগুলো যেন তাদের মাবুদ আল্লাহ্র এবাদত করতে পারে সেইজন্য তাদের যেতে দিন। আপনি কি বুঝতে পারছেন না যে, মিসর দেশটা একেবারে ধ্বংস হয়ে গেল?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর পারিষদবর্গ বললেন, আর কতদিন এই লোকটির ফাঁদে পড়ে আমাদের দূর্ভোগ সহ্য করতে হবে? আপনি এই লোকগুলোকে ছেড়ে দিন, ওরা গিয়ে ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনা করুক। আপনি কি দেখতে পাচ্ছেন না এদের জন্য মিশর ধ্বংস হতে চলেছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ফরৌণের কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করল, “আর কতদিন আমরা এই লোকদের ফাঁদে পড়ে থাকব? এদের ঈশ্বর, প্রভুর উপাসনা করতে যেতে দিন, আপনি যদি তা না করেন তবে আপনার বোঝার আগেই মিশর ছারখার হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণের দাসেরা তাঁকে বলল, “এ ব্যক্তি কত দিন আমাদের ফাঁদ হয়ে থাকবে? এই লোকদের ঈশ্বর সেবা করার জন্য এদেরকে ছেড়ে দিন; আপনি কি এখনও বুঝছেন না যে, মিশর দেশ ছারখার হয়ে গেল?”