Exodus 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুনকে ফেরাউনের কাছে পুনর্বার নিয়ে আসা হল; আর তিনি তাঁদেরকে বললেন, যাও, তোমরা গিয়ে তোমাদের আল্লাহ্‌ মাবুদের সেবা কর; কিন্তু কে কে যাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি ও হারোণকে ফরৌণের কাছে ফিরিয়ে আনা হল। “যাও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো,” তিনি বললেন। “কিন্তু আমায় বলো, কে কে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ ফরৌণের নিকটে পুনর্ব্বার আনীত হইলেন; আর তিনি তাঁহাদিগকে কহিলেন, যাও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর গিয়া; কিন্তু কে কে যাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ ফরৌণের নিকটে পুনর্বার আনীত হইলেন; আর তিনি তাঁহাদিগকে কহিলেন, যাও, তোমরা গিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর; কিন্তু কে কে যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই মোশি ও হারোণকে আবার ফরৌণের কাছে নিয়ে আসা হল। ফরৌণ তাঁদের বললেন, “যাও, তোমরা গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা কর। কিন্তু তোমাদের সংগে আর কারা যাবে? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মূসা ও হারুনকে আবার ফেরাউনের কাছে নিয়ে আসা হল। ফেরাউন তাঁদের বললেন, “যাও, তোমরা গিয়ে তোমাদের মাবুদ আল্লাহ্‌র এবাদত কর। কিন্তু তোমাদের সংগে আর কারা যাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি ও হারোণকে আবার ডেকে আনা হল। ফারাও তাঁদের বললেন, তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনা করতে যেতে পার, কিন্তু কারা যাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ফরৌণ তাঁর কর্মচারীদের বললেন মোশি ও হারোণকে ফিরিয়ে আনতে| তারা এলে ফরৌণ তাদের বললেন, “যাও, তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের উপাসনা কর| কিন্তু আমাকে বলে যাও ঠিক কারা কারা যাচ্ছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে আবার আনা হল; আর তিনি তাদেরকে বললেন, “যাও গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর; কিন্তু কে কে যাবে?”