Exodus 11:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা ও হারুন ফেরাউনের সম্মুখে এসব কুদরতি কাজ করেছিলেন কিন্তু মাবুদ ফেরাউনের অন্তর কঠিন করলেন, আর তিনি তাঁর দেশ থেকে বনি-ইসরাইলদেরকে ছেড়ে দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ ফরৌণের সামনে এইসব অলৌকিক কাজ সম্পন্ন করলেন, কিন্তু সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করে দিলেন, এবং তিনি তাঁর দেশ থেকে ইস্রায়েলীদের চলে যেতে দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলে মোশি ও হারোণ ফরৌণের সাক্ষাতে এই সকল অদ্ভুত কর্ম্ম করিয়াছিলেন; আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন, আর তিনি আপন দেশ হইতে ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলে মোশি ও হারোণ ফরৌণের সাক্ষাতে এই সকল অদ্ভুত কর্ম করিয়াছিলেন; আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন, আর তিনি আপন দেশ হইতে ইস্রায়েল-সন্তানদিগকে ছাড়িয়া দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব আশ্চর্য কাজ মোশি ও হারোণ ফরৌণের সামনে করলেন, কিন্তু সদাপ্রভু ফরৌণের মন কঠিন করলেন বলে তিনি তাঁর দেশ থেকে ইস্রায়েলীয়দের যেতে দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কুদরতি কাজ মূসা ও হারুন ফেরাউনের সামনে করলেন, কিন্তু মাবুদ ফেরাউনের মন কঠিন করলেন বলে তিনি তাঁর দেশ থেকে বনি-ইসরাইলদের যেতে দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ ফারাও-এর সামনে প্রভুর অলৌকিক ক্ষমতার নিদর্শনগুলি দেখালেন, কিন্তু প্রভু পরমেশ্বর ফারাও-এর হৃদয় কঠিন করে দেওয়ায় তিনি ইসরায়েলীদের দেশ ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়েছিল এবং এই সমস্ত অলৌকিক কাজগুলো করেছিল| কিন্তু প্রভু ফরৌণের হৃদয়কে উদ্ধত করেছিলেন যাতে সে ইস্রায়েলীয়দের তার দেশ থেকে যেতে না দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও হারোণ ফরৌণের সামনে এই সব অদ্ভুত কাজ করেছিলেন; আর সদাপ্রভু ফরৌণের অন্তর কঠিন করলেন, আর তিনি তাঁর দেশ থেকে ইস্রায়েলের লোকদের ছাড়লেন না।