Exodus 11:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি লোকদের বল, আর প্রত্যেক পুরুষ নিজ নিজ প্রতিবেশীর কাছ থেকে ও প্রত্যেক স্ত্রী নিজ নিজ প্রতিবাসিনীর কাছ থেকে রূপার অলংকার ও সোনার অলংকার চেয়ে নিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের বলো, স্ত্রী-পুরুষ সবাই যেন তাদের প্রতিবেশীদের কাছে রুপো ও সোনার তৈরি জিনিসপত্র চেয়ে নেয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি লোকদের কর্ণগোচরে বল, আর প্রত্যেক পুরুষ আপন আপন প্রতিবাসী হইতে, ও প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী হইতে রৌপ্যালঙ্কার ও স্বর্ণালঙ্কার চাহিয়া লউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি লোকদের কর্ণগোচরে বল, আর প্রত্যেক পুরুষ আপন আপন প্রতিবাসী হইতে ও প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী হইতে রৌপ্যালংকার ও স্বর্ণালংকার চাহিয়া লউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ইস্রায়েলীয়দের বলবে, স্ত্রী-পুরুষ সকলেই যেন তাদের প্রতিবেশীদের কাছ থেকে সোনা ও রূপার জিনিস চেয়ে নেয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বনি-ইসরাইলদের বলবে, স্ত্রী-পুরুষ সকলেই যেন তাদের প্রতিবেশীদের কাছ থেকে সোনা ও রূপার জিনিস চেয়ে নেয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এখন ইস্রায়েলীদের বল যে প্রত্যেক পুরুষ ও নারী যেন তার প্রতিবেশীদের কাছ থেকে সোনা ও রূপোর অলঙ্কার চেয়ে নেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ইস্রায়েলের লোকদের এই বার্তা পাঠাবে: ‘নারী ও পুরুষ নির্বিশেষে তোমরা নিজের নিজের প্রতিবেশীদের কাছ থেকে সোনা ও রূপোর অলঙ্কার চাইবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি লোকেদেরকে নির্দেশ দাও, আর প্রত্যেক পুরুষ তার প্রতিবেশীর থেকে ও প্রত্যেক স্ত্রী তার প্রতিবাসিনী থেকে রূপার ও সোনার গয়না চেয়ে নিক।”