Exodus 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মিসরীয়দের কাছে বনি-ইসরাইলদেরকে অনুগ্রহের পাত্র করলেন। এছাড়া, মিসর দেশে মূসা ফেরাউনের কর্মকর্তাদের ও লোকদের দৃষ্টিতে অতি মহান ব্যক্তি হয়ে উঠে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(সদাপ্রভু লোকজনের প্রতি মিশরীয়দের অনুগ্রহকারী করে তুলেছিলেন, এবং স্বয়ং মোশি মিশরে ফরৌণের কর্মকর্তাদের ও তাঁর প্রজাদের দৃষ্টিতে খুব শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মিস্রীয়দের দৃষ্টিতে লোকদিগকে অনুগ্রহের পাত্র করিলেন। আবার মিসর দেশে মোশি ফরৌণের দাসদের ও প্রজাদের দৃষ্টিতে অতি মহান্‌ ব্যক্তি হইয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মিসরীয়দের দৃষ্টিতে লোকদিগকে অনুগ্রহের পাত্র করিলেন। আবার মিসর দেশে মোশি ফরৌণের দাসদের ও প্রজাদের দৃষ্টিতে অতি মহান ব্যক্তি হইয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে সদাপ্রভু ইস্রায়েলীয়দের প্রতি মিসরীয়দের মনে একটা দয়ার ভাব জাগিয়ে দিলেন। এছাড়া মোশিও ফরৌণের কর্মচারীদের ও মিসরের লোকদের চোখে একজন মহান লোক ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে মাবুদ বনি-ইসরাইলদের প্রতি মিসরীয়দের মনে একটা দয়ার ভাব জাগিয়ে দিলেন। এছাড়া মূসাও ফেরাউনের কর্মচারীদের ও মিসরের লোকদের চোখে একজন মহান লোক ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের অনুগ্রহে ইসরায়েলীরা মিশরীদের প্রীতিভাজন হয়ে উঠল। ফারাও-এর পারিষদবর্গ ও দেশবাসী সকলের কাছেই মোশি একজন মহান ব্যক্তিরূপে পরিচিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মিশরীয়দের তোমাদের প্রতি দয়ালু করে তুলবেন| মিশরের লোকরা, এমনকি ফরৌণের কর্মচারীরা মোশিকে এক মহান ব্যক্তির মর্যাদা দেবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু মিশরীয়দের চোখে লোকদেরকে অনুগ্রহের পাত্র করলেন। আবার মিশর দেশে মোশি ফরৌণের দাসেদের ও প্রজাদের চোখে খুব মহান ব্যক্তি হয়ে উঠলেন।