Exodus 11:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সিংহাসনে উপবিষ্ট ফেরাউনের প্রথমজাত সন্তান থেকে যাঁতা পেষণকারিণী বাঁদীর প্রথমজাত সন্তান পর্যন্ত মিসর দেশের সকল প্রথমজাত সন্তান মারা যাবে এবং পশুদেরও সমস্ত প্রথমজাত বাচ্চা মারা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের প্রত্যেক প্রথমজাত পুত্রসন্তান মারা যাবে, যে সিংহাসনে বসতে চলেছে, ফরৌণের সেই প্রথমজাত ছেলেটি থেকে শুরু করে, ক্রীতদাসীর যাঁতার কাছে বসে থাকা তার প্রথমজাত ছেলে, এবং গবাদি পশুপালের প্রথমজাত সব শাবকও মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত অবধি যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্য্যন্ত মিসর দেশস্থিত সকল প্রথমজাত মরিবে, এবং পশুদেরও সকল প্রথমজাত মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত অবধি যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মিসর দেশস্থিত সকলের প্রথমজাত মরিবে, এবং পশুদেরও সকল প্রথমজাত মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে মিসর দেশের সব পরিবারের প্রথম ছেলে মারা যাবে। সিংহাসনের অধিকারী ফরৌণের প্রথম ছেলে থেকে শুরু করে জাঁতা ঘুরানো দাসীর প্রথম ছেলে পর্যন্ত কেউ বাদ যাবে না। এছাড়া পশুদেরও প্রথম পুরুষ বাচ্চা মরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে মিসর দেশের সব পরিবারের প্রথম ছেলে মারা যাবে। সিংহাসনের অধিকারী ফেরাউনের প্রথম ছেলে থেকে শুরু করে জাঁতা ঘুরানো বাঁদীর প্রথম ছেলে পর্যন্ত কেউ বাদ যাবে না। এছাড়া পশুদেরও প্রথম পুরুষ বাচ্চা মরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তার ফল মিশরের সমস্ত প্রথমজাত সন্তান মারা যাবে। ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠ পুত্র থেকে শুরু করে যাঁতা পেষাই করে যে ক্রীতদাসী, তারও প্রথম সন্তান পর্যন্ত সকলেই মারা যাবে। পশুপালের মধ্যে প্রথমজাত পশুগুলিও মরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তার ফলে মিশরীয়দের সমস্ত প্রথমজাত পুত্ররা মারা যাবে| রাজা ফরৌণের প্রথমজাত পুত্র থেকে শুরু করে যাঁতাকলে শস্য পেষনকারিণী দাসীর প্রথমজাত পুত্র পর্যন্ত সবাই মারা যাবে| এমনকি পশুদেরও প্রথম শাবক মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সিংহাসনে বসা ফরৌণের প্রথমজাত থেকে যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মিশর দেশের সকল প্রথমজাত মরবে।