Exodus 11:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আপনার এই কর্মকর্তারা সকলে আমার কাছে নেমে আসবে ও ভূমিতে উবুড় হয়ে আমাকে বলবে, তুমি ও তোমার অনুগামী সমস্ত লোক বের হও; তারপর আমি বের হবো। তখন তিনি মহা ক্রোধে ফেরাউনের কাছ থেকে বাইরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার এইসব কর্মকর্তা আমার কাছে আসবে, আমার সামনে মাথা নত করবে ও বলবে, ‘যাও, তুমি ও তোমার অনুগামী সব লোকজন চলে যাও!’ পরে আমি চলে যাব।” এরপর মোশি প্রচণ্ড রেগে গিয়ে, ফরৌণকে ছেড়ে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনার এই দাসেরা সকলে আমার নিকটে নামিয়া আসিবে, ও প্রণিপাত করিয়া আমাকে বলিবে, তুমি ও তোমার অনুগামী সকল প্রজা বাহির হও; তাহার পর আমি বাহির হইব। তখন তিনি মহা ক্রোধভরে ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপনার এই দাসেরা সকলে আমার নিকটে নামিয়া আসিবে, ও প্রণিপাত করিয়া আমাকে বলিবে, তুমি ও তোমার অনুগামী সকল প্রজা বাহির হও; তাহার পর আমি বাহির হইব। তখন তিনি মহা ক্রোধভরে ফরৌণের নিকট হইতে বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার এই সব কর্মচারী এসে আমার সামনে হাঁটু পেতে বলবে, ‘আপনি আপনার সব লোকজন নিয়ে বের হয়ে যান!’ তারপর আমি চলে যাব।” এই কথা বলে মোশি রেগে আগুন হয়ে ফরৌণের কাছ থেকে চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার এই সব কর্মচারী এসে আমার সামনে হাঁটু পেতে বলবে, ‘আপনি আপনার সব লোকজন নিয়ে বের হয়ে যান!’ তারপর আমি চলে যাব।” এই কথা বলে মূসা রেগে আগুন হয়ে ফেরাউনের কাছ থেকে চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আপনার এই অমাত্যবর্গ সকলেই এসে আমার কাছে প্রণিপাত করে বলবে, আপনি আপনার সমস্ত লোকজনকে নিয়ে এ দেশ ছেড়ে চলে যান। তারপর আমি চলে যাব। এই কথা বলে মোশি সক্রোধে ফারাও-এর দরবার ছেড়ে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমাদের সমস্ত (মিশরীয় কর্মচারীরা) নতজানু হবে এবং আমার উপাসনা করবে| তারা বলবে, ‘তুমি তোমার সমস্ত লোককে তোমার সঙ্গে নিয়ে চলে যাও|’ তখন মোশি ক্রোধে ফরৌণকে ছেড়ে চলে গেল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার এই দাসেরা সবাই আমার কাছে নেমে আসবে ও প্রণাম করে আমাকে বলবে, ‘তুমি ও তোমার অনুগামী সব লোকেরা যাও,’ তারপর আমি বেরিয়ে আসব।” তখন তিনি খুব রেগে গিয়ে ফরৌণের কাছ থেকে বেরিয়ে গেলেন।