Exodus 11:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মূসাকে বলেছিলেন, ফেরাউন তোমার কথায় মনোযোগ দেবে না, যেন মিসর দেশে আমার অলৌকিক লক্ষণ বহুসংখ্যক হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে বলে দিয়েছিলেন, “ফরৌণ তোমার কথা শুনতে চাইবে না—যেন মিশরে আমার অলৌকিক কাজের সংখ্যা বৃদ্ধি হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, ফরৌণ তোমার কথায় মনোযোগ করিবে না, যেন মিসর দেশে আমার অদ্ভুত লক্ষণ বহুসংখ্যক হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন, ফরৌণ তোমার কথায় মনোযোগ করিবে না, যেন মিসর দেশে আমার অদ্ভুত লক্ষণ বহুসংখ্যক হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “মিসর দেশে আমার আশ্চর্য কাজের সংখ্যা যেন বেড়ে যায় সেইজন্যই ফরৌণ তোমার কথা শুনবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে বলেছিলেন, “মিসর দেশে আমার কুদরতি কাজের সংখ্যা যেন বেড়ে যায় সেইজন্যই ফেরাউন তোমার কথা শুনবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, ফারাও তোমাদের কথা শুনবে না, তাই আমাকে মিশরে আরও কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এরপর মোশিকে আরও বললেন যে, “ফরৌণ তোমার কথা শোনে নি| কেন শোনে নি? শোনে নি বলেই তো আমি মিশরের ওপর আমার মহাশক্তির প্রভাব দেখাতে পেরেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “ফরৌণ তোমাদের কথায় মনোযোগ দেবে না, আমি অনেক অদ্ভুত জিনিস মিশর দেশে করব।”