Exodus 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই দিন তোমাদের স্মরণীয় হবে এবং তোমরা এই দিনটি মাবুদের উৎসব বলে পালন করবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এ এমন একদিন যা তোমাদের স্মরণার্থক দিনরূপে পালন করতে হবে; আগামী বংশপরম্পরায় তোমরা এটি সদাপ্রভুর উদ্দেশে পালনীয় এক উৎসবরূপে পালন করবে—যা হবে এক দীর্ঘস্থায়ী বিধি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের জন্য সেই দিনটা হবে একটা স্মরণীয় দিন। সদাপ্রভুর উদ্দেশে এই পর্বটা একটা চিরকালের নিয়ম হিসাবে তোমরা বংশের পর বংশ ধরে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের জন্য সেই দিনটা হবে একটা স্মরণীয় দিন। মাবুদের উদ্দেশে এই ঈদটি একটা চিরকালের নিয়ম হিসাবে তোমরা বংশের পর বংশ ধরে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এই দিনটিকে স্মরণীয় দিনরূপে উদ্যাপন করবে এবং এই দিনে প্রভু পরমেশ্বরের উৎসব করবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই রীতি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই তোমরা সবসময় মনে রাখবে যে আজ তোমাদের একটি বিশেষ ছুটির দিন| তোমাদের উত্তরপুরুষরা এই ছুটির দিনের মাধ্যমে প্রভুকে সম্মান জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই দিন তোমাদের স্মরণীয় হবে এবং তোমরা এই দিন কে সদাপ্রভুর উৎসব বলে পালন করবে; বংশপরম্পরার চিরকালীন নিয়ম অনুসারে এই উৎসব পালন করবে।