Exodus 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রথম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র মিলন-মাহ্‌ফিল হবে; সেই দু’দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন করা ছাড়া অন্য কোন কাজ করবে না, কেবল সেই কাজ করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সপ্তম দিনও আরও একটি কোরো। শুধুমাত্র সবার জন্য খাবার রান্না করা ছাড়া এই দিনগুলিতে তোমরা আর কোনও কাজকর্ম কোরো না; শুধু এটুকুই করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম্ম করিবে না, কেবল সেই কর্ম্ম করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম করিবে না, কেবল সেই কর্ম করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম এবং সপ্তম দিনে তোমরা পবিত্র মিলন-সভা করবে। এই দু’দিন তোমরা নিজেদের খাবার তৈরী করা ছাড়া আর কোন কাজ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম এবং সপ্তম দিনে তোমরা পবিত্র মিলন-মাহ্‌ফিল করবে। এই দু’দিন তোমরা নিজেদের খাবার তৈরী করা ছাড়া আর কোন কাজ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম ও সপ্তম দিনে পবিত্র সমাবেশের আয়োজন করবে। ঐ দুই দিন খাবার তৈরী করা ছাড়া আর কোন কাজ করা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ছুটির প্রথম ও শেষ দিনে পবিত্র সমাগম অনুষ্ঠিত হবে| তোমরা এই দিনগুলোতে কোন কাজ করবে না| তোমরা এই দিনগুলিতে একমাত্র তোমাদের আহারের জন্য খাদ্য তৈরী করতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রথম দিনের তোমাদের পবিত্র সভা হবে এবং সপ্তম দিনের ও তোমাদের পবিত্র সভা হবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য তৈরী ছাড়া অন্য কোন কাজ করবে না, শুধুমাত্র সেই কাজ করতে পারবে।