Exodus 12:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা খামিযুক্ত কোন খাবার খেয়ো না; তোমরা তোমাদের সমস্ত বাসস্থানে খামিহীন রুটি খেও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খামির দিয়ে তৈরি কোনো কিছুই খেয়ো না। তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমরা অবশ্যই খামিরবিহীন রুটি খাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাড়ীযুক্ত কোন দ্রব্য খাইও না; তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ীশূন্য রুটী খাইও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাড়ীযুক্ত কোন দ্রব্য খাইও না; তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ীশুন্য রুটি খাইও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যেখানেই থাক না কেন এই সাত দিন তোমরা খামি দেওয়া কোন কিছু খাবে না; রুটিও খাবে খামিহীন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যেখানেই থাক না কেন এই সাত দিন তোমরা খামি দেওয়া কোন কিছু খাবে না; রুটিও খাবে খামিহীন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা খামিরযুক্ত কিছুই খাবে না, তোমাদের সকলের বাড়িতে শুধু খামিরবিহীন রুটি খাওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ছুটিতে তোমরা অবশ্যই খামির খাবে না, তোমরা যেখানেই থাক না কেন খামিরবিহীন রুটি খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা খামিরযুক্ত কোনো জিনিস খেও না; তোমরা তোমাদের সমস্ত বাসস্থানে খামির বিহীন রুটি খেও।